তিন ফরমেটে খেলতে চান শাকিব কিন্তু সামনে যে বাধা
প্রায় অর্ধদশক ধরে বাংলাদেশের ক্রিকেটের নিয়মিত এক মুখ সাকিব আল হাসান। কাগজে কলমে এখনো দেশের ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করছেন তিনি। যদিও আঙ্গুলের ইনজুরির কারণে আপাতত ক্রিকেটের বাইরে আছেন সময়ের সেরা এই অলরাউন্ডার। তার পরিবর্তে অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।
তারপরেও সাকিব আছেন ক্রিকেটের মানুষ হয়েই। বিশ্বকাপে যাওয়ার আগে দেশের এক বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই ওয়ানডেকে বিদায় জানাতে চান তিনি। টি-টোয়েন্টি থেকে নিজেকে গুটিয়ে নেবেন ২০২৪ বিশ্বকাপের পর।
আর টেস্ট ক্যাপ খুলে রাখবেন আরও আগেই। তবে এবার নিজের ক্রিকেট ক্যারিয়ারটা যেন আরও একটু বড় করার ইঙ্গিত দিয়ে গেলেন এই টাইগার ক্রিকেটার। গতকাল আমেরিকাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার নিয়ে এমন ইঙ্গিত দেন সাকিব। এ সময় টাইগার অধিনায়ক জানান তিন ফরম্যাটে খেলছেন, আরো সামনে চালিয়ে যেতে চান।
এছাড়া দেশের স্বার্থে বিসর্জন দিবেন বাইরের ফ্যাঞ্চাইজিতে খেলাতে। তবে সবমিলিয়ে আরও অনেকদিনই ২২ গজের ক্রিকেটে খেলে যেতে চান সাকিব। আইপিএল এবং পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজ থেকে সরে আসার ইস্যুতে টাইগার অধিনায়ক বলছিলেন, ‘আগে যে ফ্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে খেলতাম, হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব। তিনটি সংস্করণেই খেলছি। আশা করব, যেন খেলা আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ কখনো বলতে পারে না,কখন কোনটা হতে পারে।
তবে ইচ্ছা আছে আরও অনেক দিন ক্রিকেট খেলে যাওয়ার।’ এদিকে ক্রিকেটের বাইরে সম্প্রতি নতুন এক ইনিংস শুরু করেছেন সাকিব। রাজনৈতিক দলে নাম লিখিয়েছেন। অংশ নিচ্ছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও। তবে সবার আগে ক্রিকেটার পরিচয় দিতেই পছন্দ সাকিবের, 'সবার আগে একজন খেলোয়াড় হিসেবে আমার পরিচয়টা দিতে পছন্দ করি। যদিও নতুন একটা ইনিংস শুরু হচ্ছে, তবে এখনো আমি ভালো ভাবে ক্রিকেটার। নিজের বর্তমান ইনজুরি প্রসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন কিছুটা আশার কথা, গত দুই দিন আগেও আমি এখানে ডাক্তার দেখিয়েছি সে বলেছে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে।
তারপর আসতে আসতে রিহ্যাব শুরু করতে। যতটুকু লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে, ৬ সপ্তাহের মতো। তারপর ফিটনেস রিহ্যাব, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
- ৬০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালের মহারণ—সরাসরি দেখুন এখানে
- ৭৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- শুরু হলো আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ প্রকাশ; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, লাইভ দেখুন এখানে
- দ্বিতীয়ার্ধের খেলা শুরু, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল; লাইভ দেখুন এখানে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম স্পেন; শেষ ৩ দেখায় কার পাল্লা ভারী!
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
