| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

যে কারণে আইপিএল পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১১ ২০:২৩:৪৪
যে কারণে আইপিএল পিএসএল থেকে নিজের নাম সরিয়ে নিলেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিয়মিত মুখ সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজির আসন্ন টুর্নামেন্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মূলত জাতীয় দলকে বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সাকিব।

বিশ্বকাপের পর থেকেই আঙুলের চোটে ভুগছেন বাংলাদেশ অধিনায়ক। তাই উন্নত চিকিৎসার জন্য এখন আমেরিকায় অবস্থান করছেন সাকিব। আর সেখানেই রোববার (১০ ডিসেম্বর) এক অনুষ্ঠানে আইপিএল ও পিএসএলে না থাকার বিষয়ে মুখ খুললেন সাকিব নিজেই।

সাকিব বলেন, ‘আইপিএলে নামও দেইনি। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি বলেছি নামটা সরিয়ে নিতে। পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব।’

বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, আমার খুব আশা ছিল নিউজিল্যান্ডে এটলিস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাব। এখন টিম যাচ্ছে। আমি প্লান করেছিলাম ওরকম। কারণ আমার ধারণা ছিল ৪ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবো। গত দুই দিন আগেও আমি এখানে ডাক্তার দেখিয়েছি সে বলেছে আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে। তারপর আসতে আসতে রিহ্যাভ শুরু করতে। যতটুকু লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে, ৬ সপ্তাহের মতো। তারপর ফিটনেস রিহ্যাভ, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি বিজি থাকব।’

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাকিব আল হাসান এবারের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন তার নিজ জেলা মাগুরা ১ আসন থেকে। নির্বাচনের ১২ দিন পর পর্দা উঠবে বিপিএলের ১০ আসর। টুর্নামেন্টটি দিয়েই ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী সাকিব।

তিনি বলেন, বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...