| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জাপানকে হেসে খেলেই হারালো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১১ ১৬:৩৮:০৬
জাপানকে হেসে খেলেই হারালো বাংলাদেশ

আরব আমিরাতের পর জাপানের বিপক্ষেও জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জাপানের দেয়া ১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে আশিকুর ও জিসান। প্রথম পাঁচ ওভারে ওভারপ্রতি প্রায় ১০ রান করে সংগ্রহ করে তারা। ১৬ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন জিসান।

৪৫ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন আশিকুর। ১১.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা। এর আগে, ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বিপক্ষে উইকেটে টিকে থাকাই যেন বড় চ্যালেঞ্জ ছিল জাপানের ব্যাটারদের জন্য। দলীয় ৫০ রান তুলতেই জাপানের ব্যাটাররা খরচ করে ২৬ ওভার। ওয়ানডে ম্যাচ হলেও জাপানের ব্যাটাররা ব্যাটিং করেছে টেস্টের মতো। দলটির ওপেনার পারমান ৮০ বল খেলে করেন ১৮ রান।

কাজুমা ৪২ বলে করেন ১৩ রান আর আদিত্য ৮ রান করতে বল খেলেছেন ৩২টি। শেষ পর্যন্ত বাংলাদেশি বোলারদের তোপে ৯৯ রানে অলআউট হতে হয় জাপানকে। টাইগার যুবাদের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আরিফুল ইসলাম এবং মাহফুজুর রহমান রাব্বি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...