| ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

তদন্ত কমিটির সঙ্গে হাথুরুর বৈঠক কবে এখন ধোঁয়াশা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৮ ২২:৫৮:৫৮
তদন্ত কমিটির সঙ্গে হাথুরুর বৈঠক কবে এখন ধোঁয়াশা

এক মাস আগে বিশ্বকাপে ভুলে যাওয়ার মতো অধ্যায়ের অবসান ঘটিয়েছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ আসরে তাদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সাকিব আল হাসানের দল টুর্নামেন্টে মোট ৯ টি ম্যাচের মধ্যে ২ টি জিতেছে। বিসিবি গত মাসে এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। শুরুতে নির্বাচকসহ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে বসতেন কমিটির সদস্যরা।

তবে এখনও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা বলেনি গঠিত কমিটি। তার সঙ্গে কবে বসছে তদন্ত কমিটি– এমন প্রশ্নের উত্তর জানতে কমিটির সদস্য আকরাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘কোচের সঙ্গে বসব।

আমি চিটাগং আছি, ঢাকা গেলেই কমিটির সঙ্গে বসে ঠিক করব। যেহেতু দল আবার নিউজিল্যান্ড সফরে যাবে। এমনও হতে পারে টিম সিরিজ শেষ করে দেশে ফিরলেও বসতে পারি। এখনও সিদ্ধান্ত হয়নি কখন বসব। অধিনায়কের সঙ্গেও বসব যখনই দরকার হবে।’

উল্লেখ্য, ৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আছেন এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। এর মধ্যে এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক এবং মাহবুব আনাম ও আকরাম খানকে তদন্ত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির কাছে ক্রিকেটারদেরও নিজেদের হতশ্রী পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে হচ্ছে। যার প্রেক্ষিতে গত ৫ ডিসেম্বর ক্রিকেটার নাসুম আহমেদ নিজের ব্যাখ্যা দিয়েছেন। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করে আবারও বিসিএল খেলতে সেখানে ছুটে যান। তবে তার ব্যাখ্যার চেয়েও বড় প্রশ্ন উঠেছে প্রধান কোচের কাছে নাকি এই স্পিনার শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন। তবে এ নিয়ে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানাননি।

গত ৩ ডিসেম্বর তদন্ত কমিটির কাজ শুরুর প্রথম দিন তাদের সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এরপর হাবিবুল বাশার সুমনকেও দেখা যায়। এই দুই নির্বাচকের পর সেখানে একে একে হাজির হতে থাকেন ক্রিকেটাররাও।

শুরুতে পেসার মুস্তাফিজুর রহমান কমিটির কাছে নিজের জবাব দেন। সন্ধ্যার পর আসেন ওপেনার লিটন দাস। নিজেদের মতো করে আলাদা আলাদা করে তারা ব্যাখ্যা করেছেন তদন্ত কমিটির কাছে। বের হওয়ার সময় দুই ক্রিকেটারও মুখে কুলুপ আঁটেন। এরপর ধাপে ধাপে কোচ, অধিনায়কসহ দলের সবার কাছ থেকেই ব্যাখা চাওয়ার কথা জানায় তদন্ত কমিটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...