ক্রিকেটের নতুন রেকর্ড গড়ল টি-টেন, ৪৩ বলে ২২ ছক্কায় অপরাজিত ১৯৩ রান
১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট চালুর পর এর জনপ্রিয়তা বাড়াতে ৯৪ বছর পর ১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেটের প্রবর্তন ঘটায় আইসিসি। এরপর এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তারও ৩৪ বছর পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেট টি-টোয়েন্টির প্রবর্তন ঘটানো হয়। এই মুহূর্তে টি-টোয়েন্টি জনপ্রিয়তা আকাশচুম্বী।
টি-টোয়েন্টির এ জনপ্রিয়তা দেখে আরও সংক্ষিপ্ত করে টি-টেনের প্রবর্তন হয়। যেখানে দশ ওভারের লড়াইয়ে অবতীর্ণ হয় দু’দল। এবার সেই টি-টেন লিগেই ঘটল অবিশ্বাস্য এক রেকর্ড। যা তোলপাড় করে দিয়েছে ফরমেটটির রেকর্ডবুকে।
৬০ বলের ম্যাচে এক ক্রিকেটারই বিপক্ষে বোলারদের তুলোধুনো করে ৪৩ বল থেকে তুলে নিয়েছেন অপরাজিত ১৯৩ রান। যেখানে ছক্কা রয়েছে ২২টি, আর চারের মার রয়েছে ১৪টি। এ ইনিংস খেলতে গিয়ে তার স্ট্রাইক রেট ছিল ৪৪৯! যা দেখে চোখ ছানাবড়া হওয়ার মতো অবস্থা।
ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান টি-টেন লিগে। অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন স্পেনের বাঁহাতি ব্যাটার হামজা সালিম দার। কাতালুনিয়া জাগুয়ার বনাম সোহাল হসপিটালটেটের ম্যাচে তিনি এ ইনিংস খেলে সবার নজর কেড়েছেন সালিম। ২০২০ সাল থেকে ইউরোপিয়ান লিগে খেলছেন তিনি। ১৯৩ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি আরও তিনটি শতরানও করেছেন টি-টেন লিগে। সঙ্গে রয়েছে ৫টি অর্ধ শতরান। মোট ১ হাজার ২৮৮ রান তার। একইসঙ্গে ডানহাতি মিডিয়াম পেস বোলিং করে তুলে নিয়েছেন ৩১টি উইকেট।
এমন ইনিংস খেলার পর তিনি টি-টেনের আরও বেশকিছু রেকর্ড যে ভাঙবেন তা বলাই চলে। এ ম্যাচেও তিনি গড়েছেন আরও একটি রেকর্ড। মাত্র ২৪ বলে তুলে নিয়েছেন শতরান। এই ব্যাটারের অবিশ্বাস্য এই ইনিংসের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
