| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

কলকাতা নাইট রাইডার্সে যে ৫ বিদেশী খেলোয়াড়ের জন্য বস্তা ভর্তি টাকা নিয়ে বসে আছে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৮ ১৮:৪২:১৩
কলকাতা নাইট রাইডার্সে যে ৫ বিদেশী খেলোয়াড়ের জন্য বস্তা ভর্তি টাকা নিয়ে বসে আছে

গৌতম গম্ভীর মেন্টর হয়ে এসে দলকে ঢেলে সাজাতে চাইছেন। কেকেআরে হাতে রয়েছে ৩৭.২ কোটি টাকা। নিলামে এমন ৫ প্লেয়ারকে টার্গেট করতে পারে কেকেআর, যারা নামে নয়, কাজে বড়। কেকেআর আইপিএল ২০২৩ মিনি নিলানের আগে ১২ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তালিকায় রয়েছে বেশ কিছু বড় নাম। গৌতম গম্ভীর একজন মেন্টর হিসেবে আসেন এবং দলকে গঠন করতে চান। কেকেআরের হাতে রয়েছে ৩৭.২ কোটি রুপি। কেকেআর নিলামে এমন ৫ জন খেলোয়াড়কে টার্গেট করতে পারে যারা নামে নয়, কাজে দুর্দান্ত।

আজমতুল্লাহ ওমরজাই: আফগানিস্তান ব্যাটিং লাইনে অন্যতম তরুণ তারকা আজমতুল্লাহ ওমরজাই। ওডিআই বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন ২৩ বছর বয়সী ব্যাটার। ৭০.৬ গড়ে ৩৫৩ রান করেছেন তিনি। ঠান্ডা মাতায় ব্যাটিং করার পাশাপাশি হাতে বিগ হিটও রয়েছে। ডান হাতে মিডিয়াম পেস বোলিংও করতে পারেন ওমরজাই।

রাইলি রুশো: দক্ষিণ আফ্রিকার বাম হাতি ব্যাটার রাইলি রুশো টি-২০ দুনিয়ার অন্যতম বিধ্বংসী ব্যাটার। কেরিয়ারে কুড়ি-বিশের ফর্ম্যাটে ৩১২টি ম্যাচ খেলেছেন তিনি। প্রায় ৩১ গড়ে করেছেন ৭৯৩৩ রান। শতকের সংখ্যা ৬টি। একাধিক টি-২০ লিগে দাপিয়ে খেলেন।

ডেভিড উইলি: কেকেআর তাদের অলরাউন্ড ক্ষমতা বাড়াতে ইংল্যান্ডের পেসার-অলরাউন্ডার ডেভিড উইলিকে নিয়েও ভাবনা চিন্তা করছে। বাঁ হাতে পেস বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিংয়েও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রখতে পারেন উইলি।

জেরাল্ড কোয়েটজি: দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার জেরাল্ড কোয়েটজি সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ভাল পারফর্ম করেছেন। দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগেও তার সুনাম রয়েছে। টি-২০ ক্রিকেট স্পেশালিস্টও তিনি। বোলিংয়ের পাশাপাশি প্রোটিয়া তারকার ব্যাটিংয়ে মারের হাতও ভাল।

হর্ষল প্যাটেল: পেস বোলিংয়ের পাশাপাশি কেকেআরের ডেথ ওভারে বোলিং বড় সমস্যা। এমন একজন মিডিয়াম পেসার দরকার যার হাতে ভাল স্লোয়ার রয়েছে। সেই ক্ষেত্রে কেকেআরের জন্য সেরা অপশন হতে পারে হর্ষল প্যাটেল। তাকে এবার রিলিজ করেছে কেকেআর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...