| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দেখেননি, যেমন হলো ২০২৪ ব্রাজিলের কোপা আমেরিকার সূচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৮ ১১:২৫:১৭
দেখেননি, যেমন হলো ২০২৪ ব্রাজিলের কোপা আমেরিকার সূচি

সবশেষ দুই কোপা আসরের আয়োজক ব্রাজিল। তবে এদের মাঝে শেষবার নিজেদের মাঠেই তাদের হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। আবার বর্তমান সময়টাও তাদের যে খুব ভাল যাচ্ছে এমনটাও বলা চলে না।

নভেম্বরের প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ নিচে নেমেছে দলটি। কোপা আমেরিকায় শিরোপা উদ্ধারের মিশনে ব্রাজিলকে তাই মাঠে নামার আগেই নিজেদের ফর্ম ফিরে পেতে হবে ভালোভাবে। সেজন্য অবশ্য বেশ অনেকটা সময়ও পাচ্ছে তারা। সেইসঙ্গে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে কে হবে তাদের প্রতিপক্ষ সেটাও জানা হয়ে গিয়েছে ভিনিসিয়ুস জুনিয়রদের। কোপা আমেরিকার আসরে কলম্বিয়া এবং প্যারাগুয়ের সামনে পড়তে হবে তাদের। বিশ্বফুটবলের ৫ বারের চ্যাম্পিয়নরা কোপা আমেরিকায় প্রথম মাঠে নামবে ২৪ জুন।

ডি গ্রুপের ১ম দল হিসেবে খেলবে তারা। কনকাকাফ অঞ্চলের প্লে-অফ পেরিয়ে আসা দলের বিপক্ষে তাদের খেলা ক্যালিফোর্নিয়ার ইনিংউডে। বিশাল সোফি স্টেডিয়ামে দেখা যাবে নেইমার-ভিনিসিয়ুসদের। সম্ভাব্য প্রতিপক্ষ কোস্টারিকা কিংবা হন্ডুরাস। সেলেসাওদের পরের ম্যাচ নেভাদার বিখ্যাত লাস ভেগাস শহরে। প্যারাগুয়ের বিপক্ষে তারা খেলবে ২৮ জুন, শুক্রবার।

শেষ ম্যাচের জন্য আবার ক্যালিফোর্নিয়ায় ফিরবে ব্রাজিল। ২ জুলাই সান্তা ক্লারার লিভাই স্টেডিয়ামে হবে তাদের গ্রুপের শেষ ম্যাচ। প্রতিপক্ষ কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে গেলে ব্রাজিলের ম্যাচ থাকবে ৬ জুলাই। ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারলে তারা খেলবে ‘সি’ গ্রুপের রানারআপ হওয়া দলের বিপক্ষে। সেক্ষেত্রে অ্যারিজোনায় স্টেট ফার্ম স্টেডিয়ামে খেলবে তারা। আর নিজ গ্রুপে রানারআপ হলে লাস ভেগাসে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে হবে তাদের। ‘সি’ গ্রুপে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা এবং বলিভিয়া।

শক্তিমত্তার বিচারে তাই যুক্তরাষ্ট্র বা উরুগুয়ের বিপক্ষেই কোয়ার্টার খেলতে পারে ব্রাজিল। আর সেমিফাইনালে যেতে পারলে সেলেসাওরা উড়াল দেবে নর্থ ক্যারোলিনায় ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। সেখানে ১০ জুলাই খেলতে হবে তাদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...