| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

যে দিন মাঠে ফিরছেন মাহমুদউল্লাহ, জানালেন নিজেই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৭ ২০:৪৯:২১
যে দিন মাঠে ফিরছেন মাহমুদউল্লাহ, জানালেন নিজেই

বিশ্বকাপের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার মাঠে ফেরার লড়াই শুরু করেছেন তিনি। মিরপুর একাডেমি মাঠে দৌড় শুরু করেন এই অলরাউন্ডার টাইগার। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা এই ক্রিকেটার ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর করছেন না। তবে বিপিএল দিয়ে মাঠে ফিরতে পুনর্বাসন শুরু করেছেন নীরব কিলার।

গতকাল (৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন উইকেট উইকেট পড়ার মিছিল চলছিল, তখন একাডেমি মাঠে হাসি মুখে পা রাখেন রিয়াদ। ইনজুরির কারণে ইতিমধ্যেই দলের বাইরে তিনি। কিউইদের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি। তবে ফিরতি মিশনে শুরুটা ভালোই হয়েছে।

একাডেমি মাঠে প্রবেশ করেই কোচ ওয়াসিম জাফরের সঙ্গে কুশল বিনিময় করেন রিয়াদ। এরপর জাতীয় দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটের দিকে এগিয়ে যান তিনি। সেখানে ব্যাগ থেকে কিছু একটা বের করে উপহার দিলেন টাইগার কোচকে। ব্যাগে কি ছিল সেটা জানা না গেলেও উপহার পেয়ে অজি কোচ খুশিই হয়েছেন।

মাহমুদউল্লাহ'র হাসিটা আরও চওড়া হয় জাতীয় দলের সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুলকে দেখলে। কোনো একটা বিষয় নিয়ে দুজনের হাসিটা যেন থামছিলই না। মাহমুদউল্লাহ'র কাঁধের ইনজুরির অবস্থা জানতে চাইলেন, সম্প্রতি নির্বাচক পদে নাম উচ্চারণ হওয়া আশরাফুল।

মাহমুদউল্লাহ যে সুস্থতার পথে সেটা জেনে হয়তো নির্ভার হয়েই নিজের কাজে চলে গেলেন অ্যাশ। এরপর মাহমুদউল্লাহ শুরু করেন তার লড়াই। বিপিএলের আগে ফিট হয়ে মাঠে ফেরার। নিজের লড়াইগুলো বরাবর একাই করেন সাইলেন্ট কিলার।

কখনো জনসম্মুখে এসে অভিযোগ করতে দেখা যায় না তাকে। অন্যদের মতো হুটহাট সংবাদ সম্মেলন ডেকে বিতর্কেরও জন্ম দেন না। বিশ্বকাপের আগে অনেকেই যার ক্যারিয়ারের ইতি টেনেছিলেন, তাদের সব অনুমান ভুল প্রমান করে মাহমুদউল্লাহ'র প্রত্যাবর্তনটা হয় রাজসিক।

বিশ্বকাপে ব্যাট হাতে দেশের হয়ে সর্বোচ্চ রান, একমাত্র সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকেই। ফিট থাকলে হয়তো উঠতেন নিউজিল্যান্ডগামী বিমানে। তবে এবার যাওয়া হচ্ছে না। নিশ্চিতভাবেই মাহমুদউল্লাহর সার্ভিস মিস করবে বাংলাদেশ। দ্রুত ফিট হয়ে মাঠে ফিরুক মাহমুদউল্লাহ সেটাই চাওয়া সবার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...