| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মিরপুর টেস্টের ২য় দিনের খেলার ভাগ্য যা হল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৭ ১৪:২৩:০০
মিরপুর টেস্টের ২য় দিনের খেলার ভাগ্য যা হল

বৃষ্টির কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টি বেড়ে যাওয়ায় আজ বেলা ১টা ৫৪ মিনিটে এই ঘোষণা দেওয়া হয়।

আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে (সকাল ৯টা ১৫ মিনিটে), ৪টা ৩০ মিনিটের জায়গায় শেষ হবে ৪টা ৪৫ মিনিটে। তৃতীয় দিন ৯৮ ওভার খেলানোর চেষ্টা করবেন আম্পায়াররা। মিরপুরে আজ সকাল থেকেই মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যতই সময় গড়িয়েছে, বৃষ্টির মাত্রা বেড়েছে। সারা দিনে স্টেডিয়ামের কাভার সরানোর সুযোগ হয়নি।

খেলোয়াড়রা মাঠে এলেও বেশির ভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। বাংলাদেশ দলের অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে। জিম করেছেন মুমিনুল হক। গতকাল প্রথম দিনের খেলা টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মিরপুরের স্পিন স্বর্গে নিউজিল্যান্ডের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ছোট ছোট জুটি গড়ে ১৭২ রানে করে অলআউট হয় নাজমুল হোসেনের দল।

তবে শেষ বিকেলে বল হাতে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও ধস নামান বাংলাদেশ দলের স্পিনাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের সামনে তালগোল পাকিয়ে ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...