বাজের ইনিংসের জন্য মিরপুরের উইকেটকে দায়ী করলেন মিচেল স্যান্টনার
স্বাগতিকদের মাত্র ১৭২ রানে সীমাবদ্ধ রাখলেও মিরপুর টেস্টের প্রথম দিন শেষে লড়াই করছে নিউজিল্যান্ড দল। প্রথম ইনিংসে পঞ্চাশের মধ্যে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। দিন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন মিচেল স্যান্টনার। মিরপুরের উইকেটে নিজের চ্যালেঞ্জের কথা বলেছেন তিনি। এরপর তিনি বলেন, তারাও নিজেদের মাঠে সবুজ উইকেট তৈরি করে খেলে।
স্যান্টনার বলেন, ‘হ্যাঁ, এখানে স্পিন ছিল। পৃথিবীর এই প্রান্তে এলে এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ। এখানে স্পিন হয়, আর এটা ঠিক আছে। এ ধরনের উইকেটে এসে চ্যালেঞ্জ নেওয়া আমাদের জন্য ভালো। কারণ আমরা যখন ঘরের মাঠে খেলি, তখন আমরাও সবুজ উইকেট বানাই যেখানে বল সুইং করে।’
‘আর আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে কতটা ভালো। এ ধরনের কন্ডিশনে তাদের হারানো খুব কঠিন। প্রথম টেস্টেই তারা কীভাবে এই ধরনের উইকেট কাজ করে তার ব্লু প্রিন্ট দেখিয়েছে। ’—যোগ করেন স্যান্টনার।
স্যান্টনারের আশা এমন উইকেটেও বড় জুটি গড়তে পারা, ‘আমার মনে হয় যদি সঠিক জায়গায় লম্বা সময় ধরে বল করে যেতে পারে, তাহলে এ উইকেটে অনেক কিছু আছে। কিন্তু আমরা বাংলাদেশের মিডল অর্ডারদের দেখেছি, যদি আপনি নিজেকে মেলে ধরতে পারেন তাহলে হয়তো কিছু নিজের মতো করতে পারবেন। কিন্তু অবশ্যই নিউজিল্যান্ডে আমরা এমন উইকেট পাই না।’
‘আমাদের কাজ হবে যে-ই উইকেটে থাকে, শুধু জুটি গড়ার চেষ্টা করা। এটা হয়তো ১০০-১২০ রানের জুটি হবে না। কিন্তু ৫০ রানের জুটি আমাদের এগিয়ে নিতে পারে। এজন্য যতটুকু সম্ভব আমাদের লড়াই করার চেষ্টা করে যেতে হবে। এরপর যখন তারা একটা খারাপ বল করবে, সাধারণত যেটা করে না, তাহলে সেটাকে কাজে লাগাতে হবে। ’—আরও বলেন স্যান্টনার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হয় গোল্ডেন বুটের লড়াইয়ে
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি যোগ হয় গোল্ডেন বুটে
- ২০২৬ বিশ্বকাপ: গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে কারা
- বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন; যা বলছে সুপারকম্পিউটার
- ফাইনালে নিষিদ্ধ হতে পারেন রোমেরোসহ ৬ আর্জেন্টাইন ফুটবলার
- বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ জুলাই ২০২৬
- এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল বোর্ড
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে
- বাংলাদেশের বাজারে আজ একভরি সোনার দাম
- বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন ডি মারিয়া
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ৬ ফুটবলারের নিষেধাজ্ঞার দাবি
- গত চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী, কপাল পুড়বে আর্জেন্টিনার
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুলাই ২০২৬
