ব্যাটে থেকে সতীর্থের ক্যাচ ধরতে গেলেন বাবর (ভিডিওসহ)
দীর্ঘদিন পর সাধারণ ক্রিকেটারের মতো খেলতে শুরু করলেন বাবর আজম। অধিনায়কত্বের ভার ঘাড় থেকে নামানোর পর নিজেকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে অদ্ভুত কাণ্ড করলেন বাবর। নন-স্ট্রাইকার হিসেবে ব্যাট করতে নামার সময় সতীর্থের শট নিতে যান তিনি। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ১৪ ডিসেম্বর। তার আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে বুধবার থেকে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে শান মাসুদের পাকিস্তান। সেই ম্যাচে নজর কেড়ে নিয়েছেন বাবর। তাঁর ওই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে।
ম্যাচের তখন ৩৭তম ওভার চলছিল। বল করছিলেন বিউ ওয়েবস্টার। ওভারের দ্বিতীয় বলটি নবনিযুক্ত অধিনায়ক মাসুদ সোজা ব্যাটে খেলেছিলেন। সেটি বাবরের পাশ বেরিয়ে যাচ্ছিল। বাবর আচমকাই নীচু হয়ে ডান হাতে বলটি ক্যাচ ধরতে যান। কিন্তু সফল হননি। সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। তারা লিখেছে, “নন-স্ট্রাইকারে থেকেও বাবর আজম নিজেকে ম্যাচের মধ্যে রাখার চেষ্টা করছেন।”
Babar Azam keeping himself in the game at the non-striker's end.... #PMXIvPAK pic.twitter.com/bMZk2Nk7pi
— cricket.com.au (@cricketcomau) December 6, 2023
এমনিতে প্রস্তুতি ম্যাচে নানা রকমের মজার কাণ্ডকারখানা দেখা যায়। অনেকেই প্রস্তুতি ম্যাচকে গা ঘামানো হিসেবে দেখেন। তাই বাড়তি পরিশ্রম করতে রাজি হন না। সে কারণেই বিভিন্ন কীর্তিকলাপে দর্শকদের মাতিয়ে রাখেন। বাবর নিজেও সে রকম কিছু করেছিলেন কি না তা স্পষ্ট নয়। কিন্তু তাঁর কাণ্ড দেখে পাকিস্তানের তো বটেই, মজা পেয়েছেন আপামর ক্রিকেটপ্রেমীরাই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- আজকের স্বর্ণের বাজারদর: ২ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- ৩৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- আগামীকাল সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ; লাইভ যেভাবে দেখবেন
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু!
- ৩ মাসে ৬ লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, জানাল আবহাওয়া অফিস
- আজকের সকল দেশের টাকার রেট: ০২ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
