| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশ সাজাতে বিপিএলে নজর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৬ ১১:২৯:০৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের একাদশ সাজাতে বিপিএলে নজর

এবারের ওয়ানডে বিশ্বকাপে পর্দা পড়েছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। তবে এর আগে বাংলাদেশ তাদের আন্তর্জাতিক সূচিতে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই। আসন্ন বিপিএল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই লিগে ফ্র্যাঞ্চাইজি ভালো করলে বিশ্বকাপ দলেও সুযোগ পেতে পারে।

হাবিবুল বাশার মনে করেন, শুধুমাত্র অনুশীলন করে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটার তৈরি করা সম্ভব নয়। সাবেক এই অধিনায়কের মতে, টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়েই এই ফরম্যাটের ক্রিকেটার তৈরি হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জাতীয় দল কতটা প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘অনুশীলন করে টি-টোয়েন্টি খেলোয়াড় তৈরি করা যায় না। বিশ্বকাপের আগে আমাদের বিপিএল আছে। এখানে যারা নিজেদের মেলে ধরতে পারবে তাদের নেওয়া হবে।’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক কথা বলেছেন শান্তর নেতৃত্ব নিয়েও। লম্বা সময়ের জন্যই অধিনায়ককে দায়িত্ব দেয়া উচিত বলে মনে করেন তিনি। হাবিবুল বাশার বলেন, ‘শান্ত মাত্র শুরু করেছে (অধিনায়ক হিসেবে)। এখনই লম্বা সময়ের জন্য ভাবছি না। আমি মনে করি, যে-ই অধিনায়ক হোক তাকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেয়া উচিত। এতে তার জন্য ভালো, দলের জন্যও ভালো। একটা ক্যাপ্টেনের দল গড়তে অনেক সময় লাগে। শর্ট টাইম কাজে দেয় না। লম্বা সময় দিলে সেটা কাজে আসে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...