| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দেশ সেরা করদাতা নির্বাচিত হলেন সাকিব, তামিম আছেন যত নাম্বারে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ২০:০৬:৪৮
দেশ সেরা করদাতা নির্বাচিত হলেন সাকিব, তামিম আছেন যত নাম্বারে

কয়েক বছর ধরে দেশের শীর্ষ করদাতার তালিকায় রয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এখন তাদের দলে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় ট্যাক্স কার্ড নীতি, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ কর বছরের জন্য প্রকাশিত তালিকায় এই তথ্য পাওয়া যায়।

এতে উল্লেখ করা হয়, এই বছর খেলোয়াড় শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিন ক্রিকেটার। এর মধ্যে শীর্ষে আছেন সাকিব। এরপরের স্থানে যথাক্রমে রয়েছেন মাহমুদউল্লাহ ও তামিম।

খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ৭৬ ব্যক্তি, ৫৪ কোম্পানি এবং অন্যান্য ক্যাটাগরিতে আছেন ১১ জন। ইতোমধ্যে এ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়েছে।

সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...