ঘূর্ণিঝড় মিগজাউমের আঘাতে বিপর্যস্ত চেন্নাই, বিশ্বকাপজয়ী ক্রিকেটার বাড়িয়ে দিলেন সাহায্যের হাত
ঘূর্ণিঝড় মিগজাউম বিধ্বস্ত চেন্নাই। উপস্থিত লোকজনের পাশে ছিলেন ডেভিড ওয়ার্নার। সম্প্রতি ভারতের বিপক্ষে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মঙ্গলবার চেন্নাই থেকে একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি চেন্নাইয়ের মানুষের অবস্থার কথা লিখেছেন।
ওয়ার্নার যে ভিডিয়ো পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে রাস্তা ভাসছে জলে। ভেঙে পড়ছে ল্যাম্পপোস্ট। সেই ভিডিয়ো পোস্ট করে ওয়ার্নার লেখেন, “চেন্নাইয়ের বিভিন্ন জায়গা যে ভাবে বন্যায় বিপর্যস্ত, তা নিয়ে আমি উদ্বিগ্ন। এই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে যাঁরা পড়েছেন, তাঁদের পাশে আছি আমি। সকলের সুস্থ থাকাটাই বড় ব্যাপার। যাঁদের সাহায্য প্রয়োজন, তাঁদের পাশে দাঁড়ান। আপনি সাহায্য করার মতো পরিস্থিতিতে থাকলে সাহায্য করুন। যে ভাবে সাহায্য করা সম্ভব করতে রাজি।”
মৌসম ভবন জানিয়েছে, সাগরে শক্তি বৃদ্ধি করেছে মিগজাউম। ঘূর্ণিঝড় থেকে পরিণত হয়েছে প্রবল ঘূর্ণিঝড়়ে। আর তার প্রভাবেই দক্ষিণ ভারতের পূর্ব উপকূল জুড়ে ভারী বর্ষণ শুরু হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা। ব্যাপক বৃষ্টিপাতের জেরে চেন্নাই শহরে আট জনের মৃত্যুও হয়েছে।
মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গিয়েছে চেন্নাই। প্রবল বৃষ্টিপাতের জেরে বহু এলাকা জলমগ্ন। ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট কার্যত নদীতে পরিণত হয়েছে। বহু যানবাহন জলের তোড়ে ভেসে গিয়েছে। জায়গায় জায়গায় বড় বড় গাছ, দেওয়াল এবং বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। বন্যার জল প্রবেশ করায় বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা সাময়িক ভাবে স্থগিত। জলরুদ্ধ হয়ে পড়েছে মেট্রো স্টেশনগুলি। অবিরাম বর্ষণের কারণে বেশ চেন্নাইয়ের কয়েকটি এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হয়েছে। প্রশাসনের তরফে চেন্নাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেসরকারি অফিসের কর্মীদেরও বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
