| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের পর হাথুরুর আসল কাজ শুরু হবে, এখন কি শুরু হয়েছে যা বললেন হাথুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ১৫:০৯:১০
বিশ্বকাপের পর হাথুরুর আসল কাজ শুরু হবে, এখন কি শুরু হয়েছে যা বললেন হাথুরু

চন্দিকা হাথুরুসিংহে বিশ্বকাপ চলাকালীন বলেছিলেন যে বিশ্বকাপের পর তার আসল কাজ শুরু হবে। এরপর ঘরের মাঠে পূর্ণ শক্তির নিউজিল্যান্ড দলকে হারানোই আসল কাজ শুরু হয়। মঙ্গলবার আজকের দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় হাথুরুর কাছে।

জবাবে হাথুরু বলেন, ‘এত তাড়াতাড়ি আপনি সবকিছু বদলে দিতে পারবেন না। যদি আমরা দলের ও দলের সংস্কৃতির জন্য ভালো জিনিসগুলো করে যেতে পারি, ফল এমনিতেই আসবে। আমরা প্রতি ম্যাচ জিতবো না। সেটা করার চেষ্টা করবো।’

‘আমরা একটা পরিপূর্ণ ম্যাচ খেলেছি, কিন্তু এটা কঠিন ছিল একটা ভালো দলের বিপক্ষে। আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। আমরা এই ম্যাচটা শুরু করতে চাই সিলেটের ম্যাচটার মতো। একই রকম দুশ্চিন্তা, আশা ও লক্ষ্য নিয়ে। আমাদের প্রতিটি দিনই প্রতিদ্বন্দ্বীতা করতে হবে।’-যোগ করেন হাথুরু।

টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ দুই চক্রে বাজে পজিশনেই ছিল বাংলাদেশ দল। এবার লক্ষ্য কি থাকবে এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘বাস্তব লক্ষ্য হতে পারে ঘরের মাঠে সবগুলো ম্যাচ জেতা। আমার মনে হয় সেটা করতে পারবো। আমি সিরিজ শুরুর আগেও বলেছি ঘরের মাঠে ভালো খেলার প্রত্যাশার কথা। এরপর বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করা।’

‘আমাদের ভালো পেসার আছে যারা ভিন্ন কন্ডিশনে গিয়ে সাহায্য করতে পারে। আমাদের তরুণ ক্রিকেটাররাও যেকোনো কন্ডিশনে গিয়ে খেলার সামর্থ্য রাখে। আমাদের তৈরি থাকতে হবে। বোর্ড কিছু ভালো ব্যাপার করেছে, যেমন ডিউক বল (এনসিএলে), ঘাসের উইকেটে খেলাচ্ছে (প্রথম শ্রেণিতে)। এটা পেসারদের ও পেসারদের খেলতে হবে এমন পরিস্থিতি ব্যাটারদের উন্নতিতে সাহায্য করছে।'- যোগ করেন হাথুরু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...