| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সিলেটে বাংলাদেশের দেখানো পথে হাটবে নিউজিল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ০৫ ১০:৩৫:২১
সিলেটে বাংলাদেশের দেখানো পথে হাটবে নিউজিল্যান্ড

সিলেটে বাংলাদেশের বিপক্ষে বড় হারের পর ঢাকা টেস্টের আগে অনুশীলন করতে মিরপুরে এসেছে নিউজিল্যান্ড দল।সোমবার (৪ ডিসেম্বর) অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। বাংলাদেশ থেকে এই কন্ডিশনে লড়াই করা শিখছেন বলে জানান তিনি।

মিরপুরে অনুশীলন শেষে সোধি বলেন, ‘সিলেটে প্রথম টেস্টে হারের দুঃস্মৃতি থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন। কিন্তু আমি মনে করি, ম্যাচটি যত এগিয়েছে ততই আমরা ছন্দ খুঁজে পেয়েছি। বাংলাদেশ অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে। এই কন্ডিশনে ভালো করার জন্য ব্লুপ্রিন্ট তারাই আমাদের তুলে দিয়েছে এবং আশা করি পরের টেস্টে আমরা সেগুলো কাজে লাগাতে পারবো।’

দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষ স্পিনারদের প্রচেষ্টাকে ভেস্তে দিতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের উপর ভরসা রাখছেন সোধি। তিনি বলেন, ‘ম্যাচ হারলেও অভিজ্ঞ অনেকেই এই দলে আছে। আপনি জানেন, আগেও আমরা এই পরিস্থিতিতে ছিলাম, এটি মোকাবেলা করেছি। আমরা জানি পরের ম্যাচে কিভাবে নিজেদেরকে মেলে ধরতে হবে এবং আশা করি পরের ম্যাচে তা করতে পারবো। আশা করি, আমরা সত্যিই ভালভাবে এটি করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং পরবর্তী ম্যাচে সেগুলো কাজে লাগাতে পারবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...