| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজঃ আরও কমলো ডলারের দাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৯ ২১:১৫:৪০
ব্রেকিং নিউজঃ আরও কমলো ডলারের দাম

ডলার সংকটের কারণে আমদানি এলসি খুলতে পারছে না ব্যাংকগুলো। প্রবাসীর আয় বা রেমিট্যান্স বেশি দামে কেনা হয়। এমন পরিস্থিতিতে ডলারে বৈদেশিক মুদ্রার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। রেমিটেন্স এবং রপ্তানি আয় প্রতি ডলারে ২৫ পয়সা পুনঃমূল্যায়ন করা হয়েছে। আপনি এখন রেমিটেন্স এবং রপ্তানিতে প্রতি ডলার ১০৯ টাকা ৭৫ পয়সা পাবেন। আর তা আমদানিকারকদের কাছে বিক্রি করা হবে ১১০ টাকা ২৫ পয়সায়। নির্ধারিত মূল্যে রেমিট্যান্সে ২.৫% সরকারী প্রণোদনা দেবে ব্যাংক। যাইহোক, যদি কোন ব্যাংক প্রবাসী আয় সংগ্রহ করতে চায়, ২.৫% অতিরিক্ত অতিরিক্ত প্রণোদনা সহ।

কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্থতায় ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২৯ নভেম্বর) এবিবির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ২২ নভেম্বর প্রতি ডলারে ৫০ পয়সা কমিয়ে রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা এবং আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার-সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এর পর থেকে এই দুই সংগঠন কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

আজকে আন্তঃব্যাংকে ডলার লেনদেন হয়েছে ১১০ টাকা ৫০ পয়সায়। তবে কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলার কিনতে গ্রাহকদের গুনতে হয়েছে ১২৪ টাকা। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১২৪ টাকা পর্যন্ত। যদিও মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জন্য ১১৫ টাকা ৫০ পয়সা কেনা ও স‌র্বোচ্চ ১১৭ টাকায় বিক্রির দর নির্ধারণ করা আছে। কিন্তু এ দামে ডলার পাচ্ছে না বলে বলছে মানি চেঞ্জারগুলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...