| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দ্রাবিড়ের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করলো বিসিসিআই, নতুন করে পদে ফিরলেন দ্রাবিড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৯ ১৫:৩১:২৪
দ্রাবিড়ের সঙ্গে নতুন চুক্তি নবায়ন করলো বিসিসিআই, নতুন করে পদে ফিরলেন দ্রাবিড়

দারুণ যাত্রার পর বিশ্বকাপের ফাইনালে হোঁচট খেয়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই হারের পর দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বিসিসিআই ছাড়ার গুঞ্জন ওঠে।

এবার তা উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দ্রাবিড়ের পাশাপাশি তারা সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দেন। আজ এক বিবৃতিতে বিসিসিআই বলেছে, 'বিসিসিআই প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করছে। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, বিসিসিআই রাহুল দ্রাবিড়ের সাথে আলোচনা করে এবং সর্বসম্মতিক্রমে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়। '

২০২১ সালে ভারতের প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন দ্রাবিড়। সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি কার্যকর ছিল। এর আগে ভারত দ্রাবিড়ের অধীনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে। জিতেছেন শুধু এশিয়া কাপের শিরোপা। দ্রাবিড়ের কোচিং ভারতকে তিন ফরম্যাটের ক্রিকেট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গেছে।

চুক্তি পুনর্নবীকরণের পর কৃতজ্ঞতা প্রকাশ করে দ্রাবিড় বলেন, "আমি বিসিসিআই এবং এর ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য, আমার দৃষ্টিকে সমর্থন করার জন্য এবং এই সময়ে আমাকে সমর্থন করার জন্য।'

এদিকে চুক্তির মেয়াদ বাড়ানো হলেও তা এখনো ঘোষণা করা হয়নি। যদিও ভারতীয় মিডিয়া বলছে, ২০২৪ সালের জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন দ্রাবিড়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...