| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঠিকানা পরিবর্তন করে গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৯ ১০:৫৯:২৭
ঠিকানা পরিবর্তন করে গাড়িবহর নিয়ে মাগুরার পথে সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। আর মনোনয়ন পাওয়ার তিনদিন পর বিশাল গাড়িবহর নিয়ে নিজ এলাকা মাগুরার উদ্দেশে যাত্রা শুরু করেন সাকিব আল হাসান।

বুধবার সকালে ঢাকা থেকে একটি গাড়িবহরনিয়ে মাগুরার উদ্দেশে যাত্রা করেন টাইগার অধিনায়ক। পদ্মা সেতু হয়ে মাগুরা যাচ্ছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল হোসেন অপু। ক্রিকেটার আল-আমিন জুনিয়রও আছেন।

জানা গেছে, বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বহর নিয়ে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে রওনা হন। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে লড়বেন তিনি। দলের হয়ে মাগুরা-১, মাগুরা-২ ও ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাকিব। অবশেষে তাকে দলের পক্ষ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধাঘণ্টা ধরে বৈঠক চলে।

মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকা পরিবর্তনের আবেদন করেন সাকিব। বনানী পুরাতন ডিওএইচএসে বক্তব্য রাখলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসন থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে প্রার্থিতা নিশ্চিত করে ঠিকানা পরিবর্তন করতে চান তিনি। ইসি সূত্রে জানা গেছে, ঢাকার বনানী থেকে বর্তমান ঠিকানা পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যেতে চান সাকিব। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে আবেদনও করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...