| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

২য় দিনে বাংলাদেশের পরিকল্পনায় ভিন্ন কিছু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৮ ১৯:৫২:২৯
২য় দিনে বাংলাদেশের পরিকল্পনায় ভিন্ন কিছু

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শুরুটা খারাপ হয়নি। তবে বিকেলের সেশনে টাইগার ব্যাটসম্যানরা ১২৫ রান তুলতে ৫ উইকেট হারায়। আর এ কারণেই চাপে পড়েছেন শান্তরা। প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ইতিমধ্যেই ৩১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে চমৎকার ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় বললেন দ্বিতীয় দিনে কী পরিকল্পনা থাকবে বাংলাদেশের।

নিজের ইনিংসটাকে আরেকটু বড় করতে পারলেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা পেয়ে যেতেন জয়।নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে আউট হন ৮৬ রান করে। সর্বশেষ টেস্টে মিরপুরে ফিরেছিলেন ৭৬ করে।

জয় জানান, বাংলাদেশের স্পিনাররা তাদের সেরাটা দিতে পারলে কম রানের মধ্যেই আটকানো যাবে কিউইদের। তিনি বলেন, ‘বোর্ডে ৩০০ প্লাস রান আছে। আমরা ভালো পজিশনে আছি। চেষ্টা করবো যে রান আছে ঐ রানের মধ্যে কোয়ালিটি স্পিনার দিয়ে ওদের আটকে রাখতে। স্পিনাররা যদি ভালো জায়গায় বল করতে পারে তাহলে তাদের কম রানে অল আউট করা সম্ভব হবে।’

নিজের ইনিংস নিয়ে জয় বলেন, ‘আমারও বড় ইনিংস খেলার সুযোগ ছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রতিদিন এ রকম সুযোগ আসে না। সবাই ভালো শুরু পেয়েছিল, কিন্তু বিল্ডআপ করতে পারেনি। এটা আমাদের আক্ষেপ।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...