| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বোর্ডকে বরখাস্ত করা মন্ত্রীকে অবশেষে বরখাস্ত করলো রাষ্ট্রপতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৮ ১৫:০১:০৭
বোর্ডকে বরখাস্ত করা মন্ত্রীকে অবশেষে বরখাস্ত করলো রাষ্ট্রপতি

বিশ্বকাপে শ্রীলঙ্কা ক্রিকেটের ব্যর্থতার কারণে অবশেষে বরখাস্ত হলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। দেশটির রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এ সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে, রোশান রানাসিংহেকে বরখাস্তের মধ্য দিয়ে উঠে যাবে শ্রীলঙ্কা ক্রিকেটকে দেওয়া আইসিসির স্থগিতাদেশ।

সোমবার শ্রীলঙ্কার সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের আগে রানাসিংহের বরখাস্তের ঘোষণা দেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। ওই দিন রণসিংহকে শুধু ক্রীড়ামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়নি, তাকে যুব বিষয়ক মন্ত্রী ও সেচমন্ত্রীর পদ থেকেও অপসারণ করা হয়েছে।

ক্রীড়ামন্ত্রী রানাসিংহে এই মাসে ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে দলের ব্যর্থতার পরে পুরো বোর্ডকে বরখাস্ত করে একটি অন্তর্বর্তী কমিটি ঘোষণা করে একটি গেজেট জারি করেছেন। সেই কমিটির প্রধান দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।

এরপর শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি শাম্মি সিলভা গেজেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেন। তার আপিলের পরিপ্রেক্ষিতে দেশটির আপিল আদালত রানাতুঙ্গার অন্তর্বর্তী কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করে।

বোর্ডে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে গত ১০ নভেম্বর এসএলসির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে আইসিসি। এর কারণে আগামী বছর জানুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত হয়তে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও সরিয়ে নেয় আইসিসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...