| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হঠাৎ ক্রিকেটারদের সাকিবের ফোন, জানা গেলো যা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৭ ১২:৩৫:৪৮
হঠাৎ ক্রিকেটারদের সাকিবের ফোন, জানা গেলো যা

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হয়েছে সাকিব আল হাসানকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে আঙুলে চোট পেয়ে ছিটকে যান টাইগার অধিনায়ক। এরপর থেকে বিশ্রামে আছেন সাকিব। যার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না। তবে দলে না থাকলেও ক্রিকেটারদের ফোন করে খোঁজখবর রাখছেন তিনি। ভালো খেলার টিপসও দিয়েছেন।

প্রথম টেস্ট ম্যাচ শুরুর আগে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে আসেন নাজমুল হোসেন শান্ত। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি সাকিবকে মিস করেন কিনা এবং তিনি যদি এমন কোন পরামর্শ পান যা তাকে অধিনায়ক হিসাবে সাহায্য করবে।

এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'আমরা সাকিব ভাইকে মিস করব, সব খেলোয়াড় তাকে মিস করবে। কাল রাতে সাকিব ভাই ফোন করেছেন, কথা বলেছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছেন'।

এদিকে গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। তাই সবার মনে একটা ধারণা জন্ম নিয়েছে যে টেস্ট ক্রিকেটেও এমন ব্যাটিং অর্ডার পরিবর্তন দেখা যাবে। তবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন অধিনায়ক শান্ত।

তিনি বলছিলেন, 'টেস্ট ক্রিকেটে খুব বেশি পরীক্ষার সুযোগ নেই। আমার মনে হয় না ব্যাটিং অর্ডারে বা বোলিংয়ে খুব একটা পরিবর্তন হবে। আশা করি এই জিনিসগুলো একই থাকবে। অধিনায়কত্ব হোক বা কোচিং স্টাফ, তারা এ ব্যাপারে খুবই সচেতন। আমি মনে করি না টেস্ট ক্রিকেটে খুব একটা পরিবর্তন হবে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...