| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

রাজনীতির মাঠে সাকিবকে নতুন বার্তা মাশরাফির ছোট ভাইয়ের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৭ ১১:৪৬:৪০
রাজনীতির মাঠে সাকিবকে নতুন বার্তা মাশরাফির ছোট ভাইয়ের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনটি আসন থেকে মনোনয়নপত্র কেনা সাকিব তার নিজ মাগুরা-১ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মাগুরা-১ আসনে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাকিবের নাম ঘোষণা করেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন এই তারকা ক্রিকেটার।

সাকিবের মনোনয়নের দিনে নড়াইল-২ আসন থেকে আবারও নৌকার টিকিট পেলেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।২০১৮সালের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ ছিলেন সাকিব ও মাশরাফি। এবার রাজনীতির মাঠে দুজন একে অপরের সঙ্গী হয়েছেন। এমন দিনে সতীর্থ সাকিবকে শুভকামনা জানাতে ভুল করেননি ম্যাশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাকিবকে নিয়ে একটি স্ট্যাটাস দেন নড়াইল এক্সপ্রেস। সেখানে তিনি আশা করেন, ক্রিকেটের পাশাপাশি রাজনীতির মাঠেও সফল হবেন এই টাইগার অলরাউন্ডার। মাশরাফি লেখেন, 'তোমার এই পথটা ক্রিকেটের মতোই বড় হোক। শুভকামনা নেতা।'

ক্যাপশনে তিনি লিখেছেন, 'স্বাগত ভাই'। মাশরাফির পর সাকিবকেও রাজনীতিতে স্বাগত জানিয়েছেন মোরসালিন।

গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা-১০, মাগুরা-১ ও ২। দপ্তর সম্পাদকের কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের কক্ষ মো. প্রায় আধাঘণ্টা ধরে বৈঠক চলে।

বৈঠক শেষে সাকিবের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন। এরপরই সাকিবের মনোনয়নের বিষয়টি স্পষ্ট হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...