| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

২০১৯ সালের পর আবারও একসঙ্গে দেখা গেলো সাকিব-মাশরাফিকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৬ ১৫:৫০:০২
২০১৯ সালের পর আবারও একসঙ্গে দেখা গেলো সাকিব-মাশরাফিকে

জাতীয় দলের হয়ে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজাকে শেষ কবে দেখেছেন? বেশিরভাগ ভক্তদের মনে রাখতে সময় লাগবে। একটু মনে করিয়ে দেওয়া যাক। সাকিব সর্বশেষ ২০১৯ সালে ইংল্যান্ডের লর্ডসে মাশরাফির সঙ্গে খেলেছিলেন।

এরপর কত বছর পেরিয়ে গেলেও লাল-সবুজের জার্সিতে একসঙ্গে দেখা যায়নি তাদের। বাড়িতে অবশ্য দুজনে একসঙ্গে খেলেছেন। সাকিব এখনো জাতীয় দলের অধিনায়ক হলেও ক্রিকেট থেকে অনেক দূরে মাশরাফি। ২০১৮ সাল থেকে রাজনীতিতে যোগ দেন এই প্রাক্তন অধিনায়ক।

মাশরাফি নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ম্যাশও মনোনয়নপ্রত্যাশী। এবার নতুন সঙ্গী সাকিব। তিনি তিনটি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাগুরা-১ থেকে সাকিব নৌকার মাঝি হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

রোববার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেখানেই আবার ক্যামেরায় ধরা পড়লেন সাকিব-মাশরাফি। ভক্ত-সমর্থকরা অবশ্য এমন ছবি দেখে ওয়ান মোর টাইম বলতে পারেন। এক যুগ ধরে লাল-সবুজ জার্সিতে দেখা গেলেও এবার তাদের লক্ষ্য নিজ নিজ এলাকার মানুষকে ভালো রাখা। উল্লেখ্য, আজ বিকেলে মনোনয়ন চূড়ান্ত করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...