| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৬ ১১:০০:৪৯
আজ ভাগ্য নির্ধারণ হচ্ছে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের

বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন চলতি বছরের ২৩ সেপ্টেম্বর। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি টাইগার ওপেনারকে। নানা নাটকীয়তার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে ছিলেন না তিনি। পরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেন তামিম। এরপর জানা যায়, নিউজিল্যান্ডে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজে থাকছেন না তিনি। ফলে তামিম কবে মাঠে ফিরবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে!

ধারণা করা হচ্ছে ২০২৪ সালের বিপিএল দিয়ে তামিম ২২ গজে ফিরবেন। তার বিপিএল দল ফরচুন বরিশালও তাকে দলে পাওয়ার ব্যাপারে খুব আশাবাদী। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে বিপিএলের পরবর্তী আসর।

এদিকে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তামিম। তবে সেখানে কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়াটা সবসময়ই আনন্দের।

এর আগে শনিবার বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস তামিম সম্পর্কে বলেছিলেন, 'সে বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে। এরপর তার সঙ্গে কথা বলে পরবর্তী পরিস্থিতি বুঝতে পারব।

তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’

তামিম ও বিসিবির মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল ২২ নভেম্বর। বেশিদিন হয়নি। তবে আজ (রোববার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তামিম বসবেন বলে জানা গেছে। সেখানেই নির্ধারিত হবে তামিমের পরবর্তী পদক্ষেপ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...