| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর এমন বাসনা পূরণে সায় দেননি এর পরের ঘটনা যা হলো

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৭:২২:২৬
স্ত্রীর এমন বাসনা পূরণে সায় দেননি এর পরের ঘটনা যা হলো

স্ত্রী চেয়েছিলেন জন্মদিন উদযাপনে স্বামী তাকে নিয়ে যাবে দুবাই ভ্রমণে। স্ত্রীর এমন বাসনা পূরণে সায় দেননি স্বামী। এর পরের ঘটনা হল, নাক বরাবর স্ত্রীর ঘুষিতে প্রচণ্ড রক্তক্ষরণে মারা যান ওই ব্যক্তি।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার ভারতে পুনের ওয়ানাভদি এলাকার। স্থানীয় পুলিশ বলেছে, ওয়ানাভদির আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি।

নিহত নিখিল খান্না (৩৬) ছিলেন নির্মাণ ব্যবসায়ী। তার স্ত্রী র নাম রেনুকা (৩৮)। ওই ঘটনার পরই রেণুকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছয় বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।

পুনের ওয়ানাভদি থানার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান বলেন, "আমরা প্রাথমিক তদন্তে জেনেছি, রেণুকার ইচ্ছে ছিল তার জন্মদিনে নিখিল যেন তাকে দুবাই নিয়ে যান। নিখিল তাতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে নিখিলের নাকে ঘুষি মেরে বসেন রেণুকা।”

পুলিশ বলছে, রেণুকা স্বামীর নাকে এতটাই জোরে ঘুষি মেরেছিলেন যে, ওই আঘাতে নিখিলের নাক ও কয়েকটি দাঁতও ভেঙে যায়।

"প্রচণ্ড রক্তক্ষরণে নিখিল জ্ঞান হারিয়ে ফেলেন" বলেন পুলিশ কর্মকর্তা।

এই দম্পতির মধ্যে আগেও নানা কারণে ঝগড়া-বিবাদ লাগত বলে জেনেছে পুলিশ। যেমন বিবাহ বার্ষিকীতেও স্বামীর কাছ থেকে উপহার না পাওয়ায় বিরক্ত হয়েছিলেন রেণুকা। এছাড়া রেণুকা তার এক আত্মীয়ের জন্মদিন উপলক্ষে এর আগে দিল্লি যেতে চেয়েছিলেন। কিন্তু সে সময়েও নিখিল তাতে রাজি হননি।

পুলিশ রেণুকার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...