| ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পরিবর্তনশীল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৪:৩০:১১
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পরিবর্তনশীল পাকিস্তান

একটি টুর্নামেন্টের ব্যর্থতা পাল্টে দিয়েছে পাকিস্তান ক্রিকেটের ভাগ্য। ওয়ানডে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল পাকিস্তান। কিন্তু সেই ম্যান ইন গ্রীনরাই টুর্নামেন্ট শেষ করেছে পাঁচ নম্বরে থেকে। দলের অধিনায়ক বাবর আজমও সব ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়াও, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বেশ কয়েকটি পদে বড় পরিবর্তন করেছে।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের পর সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচক পদেও পরিবর্তন এসেছে। এছাড়াও প্রধান নির্বাচক পদেও এসেছে পরিবর্তন। এ পদে ইনজামাম-উল-হকের জায়গায় দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক পেসার ওয়াহাব রিয়াজ।

এদিকে বাবর আজম পদত্যাগ করার পর শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব এবং শান মাসুদকে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব দেওয়া হয়েছে। দেশের ক্রিকেটে এত বড় পরিবর্তন দেখে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তিনি মনে করেন, আসন্ন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে পাকিস্তান।

ক্লাব প্রেইরি ফায়ার নামে একটি পডকাস্টে তিনি বলেন, ‘তারা একটি নতুন দল গঠন করেছে। আমার বন্ধু মোহাম্মদ হাফিজ ডিরেক্টর এবং প্রধান কোচের দায়িত্ব নিয়েছে। সে দলটাকে দেখভাল করবে, যা চমৎকার ব্যাপার।’

এই পডকাস্টের একটি ভিডিও তিনি এক্সে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ারও করেছেন। সেটির ক্যাপশনে আবার এই সাবেক ইংলিশ অধিনায়ক লিখেছেন, ‘তারা টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।’

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা হারিয়েছিল পাকিস্তান। আসন্ন সিরিজেও তারা এ ফরম্যাটে সফল হতে পারব কিনা তা সময়ই বলে দেবে। তবে ভনের ভবিষদ্বাণীই যেন সত্যি হয় এখন এই কামনাই করছেন পাকিস্তান ক্রিকেটের সমর্থকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

ব্যক্তিগত পুরস্কার জেতায় শীর্ষে সূর্যবংশী: পেলেন যত টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আইপিএলের পর্দা নেমেছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। আহমেদাবাদের মহারণে গুজরাট টাইটান্সকে ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

মার্টিনেজের বিকল্প কে? বিশ্বকাপের আগে আর্জেন্টিনার গোলপোস্ট নিয়ে নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার গোলপোস্ট মানেই এখন এক নাম, এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সে দলকে ...

বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়

বাংলাদেশ থেকে ইউটিউবে ফ্রিতে দেখা যাবে ২০২৬ বিশ্বকাপ; জেনে নিন সহজ উপায়

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা এখন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে। বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই বাংলাদেশের ...