| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ, খেলার বাইরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৩ ২৩:৪৮:০০
ব্রেকিং নিউজ, খেলার বাইরে যাচ্ছেন মাহমুদউল্লাহ

বিশ্বকাপে পুরো বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালোই যাচ্ছিল না। ব্যতিক্রম শুধু মাহমুদুল্লাহ রিয়াদ। অনেক নাটকের পরে বিশ্বকাপ দলে জায়গা হয় তার। কিন্তু নীরব ঘাতক হিসেবে পরিচিত এই তারকা ক্রিকেটার সুযোগ পেয়েই ২২ গজে ব্যাট হাতে যোগ্য জবাব দেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে চোট পান তিনি। সেই কন্ডিশনেই দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ।

এখন পর্যন্ত মাহমুদউল্লাহর ইনজুরির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অবশেষে তার ইনজুরির আপডেট দিয়েছে বিসিবি। যেখানে তাকে নিয়ে কিছু দুঃসংবাদ পেতে হয়েছে টাইগার ভক্তদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে চেকআপের জন্য যান রিয়াদ। চেক-আপের পর দেবাশীষ চৌধুরী মাহমুদউল্লাহর সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, বিসিবি রিয়াদকে দীর্ঘ সময়ের জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বকোপের শেষ খেলায় কাঁধে আঘাত পায় মাহমুদউল্লাহ। তার চোট বিবেচনায় তাকেও আমরা লম্বা সময়ের জন্য পুনর্বাসনে রাখব।

বিসিবির এ চিকিৎসক আরেক ইনজুরি আক্রান্ত ক্রিকেটার তাসকিনের চোট নিয়ে বলেন, তাসকিনের কাঁধের ব্যথাটা বারবার ফিরে আসছে, ও বোলিং করতে পারছে। কিন্তু ওর ক্যারিয়ার বিবেচনায় আপাতত চার সপ্তাহ বোলিং করানো থেকে বিরত রাখা হবে। বিসিবির অধীনে রিহ্যাবে রাখা হবে তাকে। যাতে পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারে, সেজন্য আমাদের সার্বিক তত্ত্বাবধানে রাখব। এরপর যদি সময় লাগে আরও, আমরা সেটি নেব। তবুও, যেন সে পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরতে পারে।

আরেক টাইগার পেসার এবাদত হোসেনের আপডেট নিয়ে দেবাশীষ চৌধুরী জানান, এবাদত আগামী সপ্তাহে ইংল্যান্ড যাবে ওর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে। ৩০ তারিখ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া আছে।

উল্লেখ্য, হাঁটুর চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন এবাদত। অস্ত্রোপচারের পর দুই মাস পার হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...