| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মারাকানার মারামারি নিয়ে নতুন মুখ খুললেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৩ ২০:০৪:২৮
মারাকানার মারামারি নিয়ে নতুন মুখ খুললেন নেইমার

ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান মারাকানায় সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচের ফলাফলের চেয়েও বেশি কথা হচ্ছে গ্যালারিতে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং পুলিশের হাতে আর্জেন্টিনা সমর্থকদের মারধর নিয়ে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে।

হাইভোল্টেজ ম্যাচের আগে জাতীয় সঙ্গীত চলাকালীন ব্রাজিলের সঙ্গে দুই দেশের সমর্থকদের তর্কাতর্কি হয়। সেই সময় ব্রাজিলের পুলিশ আর্জেন্টিনা সমর্থকদের মারধর শুরু করে। নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর ম্যাচ শুরু হয়।

গ্যালারির গোলমাল দেখা যায় মাঠেও। ব্রাজিলিয়ান খেলোয়াড়রা দুই অর্ধে ২৬টি ফাউল করতে থাকে। একাধিক হলুদ কার্ড দেখেছে, এমনকি একটি লাল কার্ডও। এই ম্যাচের এমন কান্ডে ব্রাজিলের পোষ্টার বয়ের কণ্ঠেও ফুটে উঠেছে কিছুটা আতঙ্কের সুর।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মারাকানার এই কাণ্ড নিয়ে নেইমার বলেন, ‘ভালো, ক্লাসিক, উত্তাপময় এবং কঠিন লড়াই। ওই ম্যাচে খেললে আমিও অনেক মার খেতাম, কিন্তু গোলমাল করতে ভুল করতাম না। সবকিছুই যেন পাগলাটে।’

অপরদিকে ম্যাচ শেষে লিওনেল মেসি বলেছিলেন, ‘আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষের উপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলের পুলিশ)। মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...