| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে চরম শাস্তি দিল আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৩ ১৮:০৩:০৮
বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে চরম শাস্তি দিল আইসিসি

ওয়েস্ট ইন্ডিজের সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার মারলন স্যামুয়েলসকে দুর্নীতি বিরোধী কোড লঙ্ঘন করায় ৬ বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে চলতি বছরের ১১ নভেম্বর থেকে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের একাধিক আসরে দূরন্ত রাজশাহী, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের।

আইসিসির দেয়া তথ্যমতে দুর্নীতিবিরোধী কোডের ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস। উপহার, অর্থ, আতিথেয়তা ও অন্য সুবিধা নেয়া এবং এ সকল তথ্য আকসুর কর্মকর্তাকে না জানানো কিংবা জানাতে দেরি করায় এসব ধারা ভঙ হয়েছে। এছাড়াও বিপিএল খেলা এই ক্রিকেটারের বিরুদ্ধে ৭৫০ বা এর বেশি ইউএস ডলার নেয়ার অভিযোগও পাওয়া গেছে।

সবগুলো ধারা প্রমাণিত হওয়ায় ৬ বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন স্যামুয়েলস। এর আগে, ২০০৮ সালে প্রায় একই অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...