| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

খেলবেন না রশিদ খান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৩ ১৩:০৪:০৭
খেলবেন না রশিদ খান

বিগ ব্যাশের নিয়মিত মুখ আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। বিগ ব্যাশ ছাড়াও টি-টোয়েন্টির প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে এই ক্রিকেটারের। আগামী মৌসুমে বিগ ব্যাশে দেখা যাবে না এই লেগ স্পিনারকে। অ্যাডিলেড স্ট্রাইকার্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।

জানা যায়, ইনজুরির কারণে বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান। আফগান তারকার বিগ ব্যাশে না খেলার বিষয়টি নিশ্চিত করে অ্যাডিলেড স্ট্রাইকার্স বিবৃতিতে লেখে, ছোট একটি অস্ত্রোপচারের কারণে আগামী বিগ ব্যাশ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রশিদ খান।

অ্যাডিলেড স্ট্রাইকার্সের ম্যানেজার টিম নিয়েলসেন রশিদ খানের ব্যাপারে লিখেন, ‘স্ট্রাইকার্সের অত্যন্ত প্রিয় একজন সদস্য রশিদ। আমাদের ভক্তদের কাছেও সে দারুণ। রশিদ আমাদের সঙ্গে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে আমরা সবাই তাকে মিস করবো। রশিদও অ্যাডিলেড স্ট্রাইকার্সকে খুব ভালোবাসে। দীর্ঘ সময় খেলা চালিয়ে যাওয়ার জন্য রশিদকে চিকিৎসা করাতে হবে। আমরা তার পাশে আছি সবসময়।’

উল্লেখ্য, ২০১৭ সালে বিগ ব্যাশে অভিষেক হয় রশিদ খানের। ৬৯ ম্যাচে ১৭.৫১ গড়ে ও ৬.৪৪ ইকোনমিতে রশিদ শিকার করেছেন ৯৮ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...