| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের ক্ষতি হতো

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৩ ১০:৪৩:১৬
ভারত বিশ্বকাপ জিতলে ক্রিকেটের ক্ষতি হতো

বিশ্বকাপ চলাকালীন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। যদিও পরে তিনি তার মন্তব্যের জন্য অনুতপ্ত হন।

বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয় ক্রিকেটের জন্য ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার। মনে হচ্ছে বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে আব্দুল রাজ্জাক বেশ খুশি।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ২৪০ রান করে। অস্ট্রেলিয়া দল ব্যাট করতে নামলে ভারতীয় বোলাররা চাপ তৈরি করে। ৪৭ রানে তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু তারপরও ম্যাচ জিততে পারেনি ভারত। ট্র্যাভিস হেড এবং মারনাস ল্যাবুসচেনের জুটি ভারতকে ম্যাচ থেকে বাদ দিয়েছে।

পাকিস্তানি টিভি চ্যানেল ‘হাসনা মানা হ্যায়’ নামের এক শো’য়ে আবদুল রাজ্জাককে বলতে শোনা যা, ‘সত্যি বলতে কী, আজ ক্রিকেটেরই জয় হল। কন্ডিশন নিজেদের মতো করে ব্যবহার করবে, সুবিধা নিয়ে ম্যাচ জিতবে, তা হতে পারে না। আজকে ভারত যদি ম্যাচ জিতে যেত, তাহলে ক্রিকেটের জন্য তা মোটেও ভালো হতো না। ক্রিকেটের মজাটাই নষ্ট হয়ে যেত।’

তিনি আরও বলেন, ‘যারা সাহসী, যারা শক্তিশালী, যারা চেষ্টা করে এবং নির্দিষ্ট দিনে প্রতিপক্ষকে হারিয়ে দেয়, ক্রিকেট সব সময় তাদের সঙ্গেই থাকে। ওরা পরিবেশকে নিজেদের মতো করে কাজে লাগিয়ে জিতত। তাই এটা ভেবে খুশি হয়েছি যে ভারত জেতেনি। কিছু তো আছেই ওদের পিচে। আমার মনে হয়, একদম তরতাজা পিচে খেলা হওয়া উচিত ছিল। দুটো দলেরই তাতে সুবিধা হত। ফাইনালেও ভারত নিজেদের সুবিধা মতো পিচ বানিয়েছিল। যদি কোহলি শতরান করে দিতো তাহলে ভারতও বিশ্বকাপে জিতে যেত।’

এর আগে ঐশ্বরিয়া রায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্জাক। বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্জাক, উমর গুল, শহিদ আফ্রিদিরা। সেখানেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) একহাত নেন রাজ্জাক।

সাবেক অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, তা নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে চারদিকে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির চেষ্টাই করে না পাকিস্তান বোর্ড। আমি যদি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কী কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে, আমি কী চাই। না হলে ভাল ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’

তবে হাস্যরসের মধ্যে ঐশ্বরিয়ার নাম বলে ফেলে যে বিতর্ক জন্ম দিয়েছেন রাজ্জাক তা পরে বুঝতে পারেন। এভাবে বলাটা যে ঠিক হয়নি, তাই ওই টিভি চ্যানেলের মাধ্যমেই দুঃখ প্রকাশ করে নিয়েছিলেন। তিনি বলেন, ‘আগেরদিন আমরা ক্রিকেট ও কোচিং নিয়ে কথা বলছিলাম। ওই সময় ভুল করে আমি ঐশ্বরিয়ার রায়ের নাম নিয়ে ফেলি। আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। পুরোটাই ভুল করে হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে তার (ঐশ্বরিয়া) কাছে ক্ষমা চাইছি। কারও ভাবাবেগে আঘাত করার কোনও ইচ্ছা আমার ছিল না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...