| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টেস্ট সিরিজ সামনে রেখে সুখবর দিলেন সোহান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ২২:৩০:০৯
টেস্ট সিরিজ সামনে রেখে সুখবর দিলেন সোহান

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ (মঙ্গলবার) সিলেটের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। আর এই সিরিজ দিয়ে আবারও টাইগারদের টেস্ট দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর সাদা পোশাকের জার্সিতে ফিরে ভালো করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

গত বছর ভারতের সঙ্গে টেস্ট খেলেছেন নুরুল হাসান সোহান। এরপর জাতীয় দল থেকে ছিটকে যান তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আরও একবার সুযোগ পেয়েছেন তিনি। মূলত লিটন দাসের অনুপস্থিতিতেই জায়গা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে ব্যাটিংয়ে ভালো সময় কাটিয়েছেন সোহান। রাজশাহীর বিপক্ষে এক ম্যাচে সেঞ্চুরি করেন এবং ১০ ম্যাচে ৪৪২ রান করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজের ভুলগুলো শুধরে এবার ভালো কিছু করার আশা করছেন সোহান।

বুধবার রাতে প্রথম টেস্ট খেলতে সিলেটের উদ্দেশ্যে উড়াল দেয় দল। বিমানবন্দরে সোহান বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দল আমার কাছ থেকে যেটা চাইবে সেটাই করার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিয়ে অনেক দিন ধরেই কাজ করতেছি। ’

‘দল যেটা চাইবে সেটা যদি আমি করতে পারি আমার কাছে মনে হয় ওইটাই লক্ষ্য থাকবে। আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ এবং ওইটা আছি। নিজের জায়গা থেকে চেষ্টা করবো ভালো করার। ’

বিশ্বকাপে সময়টা একদমই ভালো কাটেনি বাংলাদেশের। এখন ফরম্যাট বদলে যাচ্ছে। টেস্টে চ্যালেঞ্জটাও আছে বাংলাদেশের জন্য। তবে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারানোর স্মৃতিটাও খুব বেশি পুরোনো নয়। এবারও ভালো কিছুর আশাতেই আছেন সোহান।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে যদি সবাই সবার জায়গা থেকে ভালো মতো খেলতে পারি এবং পরিস্থিতি যেটা চাচ্ছে সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। বিশ্বকাপে আমাদের একটা খারাপ সময় গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সুযোগ দল হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার। আমরা কতটা ভালো সেটাও দেখানোর সুযোগ। আমার কাছে মনে হয় যে ভালো সিরিজ হবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...