| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দল নির্বাচন নিয়ে পাকিস্তান দলে আবারও চরম বিতর্ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২১ ১৭:৩৮:৩২
দল নির্বাচন নিয়ে পাকিস্তান দলে আবারও চরম বিতর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রধান নির্বাচক হিসেবে এটি ছিল ওয়াহাব রিয়াজের প্রথম অ্যাসাইনমেন্ট। কিন্তু সেখান থেকেই শুরু হয় ওয়াহাবের সঙ্গে বিবাদ।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন হারিস রউফ। অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল এই পেসারকে। কিন্তু রউফের ঐক্যমত না থাকায় শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি।

দল ঘোষণার পর ওয়াহাব বলেছেন, ‘দুই দিন আগে আমরা হারিস রউফের সঙ্গে কথা বলেছিলাম, সে পাকিস্তানের হয়ে টেস্ট খেলার ব্যাপারে সম্মত হয়েছিল। তবে গত রাতে সে মত বদলেছে, অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের অংশ হতে চায়নি। সে তার ফিটনেস ও ওয়ার্কলোড নিয়ে চিন্তিত।’

‘আমরা তাকে আশ্বস্ত করেছিলাম, তার জন্য ব্যাপারটি সহজ করে দেব, সম্ভাব্য ব্যর্থতাও মেনে নেব। আমাদের ফিজিও বলেছেন তার চোট নিয়ে কোনো শঙ্কা নেই। সে ক্লান্ত, কিন্তু আমরা সেটিরও ব্যবস্থা করতে পারতাম। কিন্তু সে নিজেকে সরিয়ে নিয়েছে। আমার মনে হয় এটি পাকিস্তান ক্রিকেটকে আঘাত করবে।’-আরো যোগ করেন পিসিবির প্রধান নির্বাচক।

ওয়াহাবের এমন মন্তব্য নিয়ে এবার প্রশ্ন তুলেছেন রউফ। ক্রিকইনফো জানিয়েছে, ওয়াহাবের বক্তব্য অস্বীকার করেছেন রউফ। তবে এই সিরিজে খেলতে না চাওয়ার ব্যাপারটি সত্য। কিন্তু শেষ মুহুর্তে এসে মত বদলাননি এই পেসার। তার দাবি, তিনি আগে থেকেই খেলতে চাননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...