| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ফাঁস হল তানজিন তিশার অডিও রেকডিং

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ২১:৩৬:২৮
ফাঁস হল তানজিন তিশার অডিও রেকডিং

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার একটি পুরনো অডিও রেকর্ডিং। এ ঘটনায় তিশা সোমবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের এক সাংবাদিক এই অডিও রেকর্ডিং ফাঁস করেছেন।"

তিশার দাবি, এই প্রতিবেদক কয়েকদিন আগে তাকে টেক্সট করেছিলেন, যা সাংবাদিকতার নীতির পরিপন্থী। এ কারণে সাংবাদিককে ‘বরখাস্ত’ করার হুমকি দেন তিনি।

তিশা বলেন, আমি হাসপাতাল থেকে বাসায় আসার পর তামিম নামের ওই প্রতিবেদক আমাকে এমন একটি বার্তা পাঠিয়েছেন যা আমি বলতেও পারছি না। তখন আমার খুব রাগ হয়। তাকে ডাক.

এই অভিনেত্রীর দাবি, সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ মতো আমি কিছু বলিনি। আমি শুধু ওই একজন সাংবাদিককে উদ্দেশ্য করেই বলেছি। কারণ আমি মনে করি, সে সাংবাদিক নন। একজন সাংবাদিক কখনো এভাবে কাউকে টেক্সট পাঠাতে পারেন না।

ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে তিশা বলেন, ‘ডিবি কার্যালয় একটা আস্থার জায়গা। আমরা যারা সাইবার বুলিংয়ের শিকার হই, বিশেষ করে তারকারা এখানে আসে। হারুন স্যারের সাহায্য নেয়। আমিও ব্যতিক্রম নই। আমিও একজন তারকা। আমি বিগত দিনগুলোতে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি। হ্যারেজমেন্টের শিকার হচ্ছি। ফলে আমার মনে হয়েছে, হারুন স্যারের কাছে আসলে তাদের একটা সাহায্য পাব। সেজন্যই এখানে আসা।’

এদিকে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনার পরে ক্ষমা চেয়ে ফেসবুকে দেওয়া পোস্ট ডিলিট করার কারণ সম্পর্কে তিশা বলেন, আমি যেটা নিয়ে লিখেছিলাম সেটা নিয়েও অনেক বুলিং হচ্ছিল। তখন আমার কাছে মনে হযেছে এই একটা স্ট্যাটাস আসলে যথেষ্ট না।

এর আগে গত ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। তিনি ঢাকা মেডিকেল ও স্কয়ার হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়।

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুক লাইভে এসে জানান, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি। তার ফুড পয়জনিং সমস্যা হয়েছিল। ভুলে ঘুমের মেডিসিন নিয়েছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...