| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নিজেদের জালে নিজেরা ফেসে গেছে ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২০ ১৯:৩০:০৯
নিজেদের জালে নিজেরা ফেসে গেছে ভারত

পুরো বিশ্বকাপে ভারত ছিল অপরাজেয়। তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নের শিরোপা থেকে বঞ্চিত হয় দলটি। পুরো বিশ্বকাপ জুড়ে শক্তিশালী পারফরম্যান্স সত্ত্বেও, স্বাগতিক দেশের বিরুদ্ধে বল বদল, ফিল্ড স্যুইচিং এবং পিচিং বিতর্কের গুজব রয়েছে। ফাইনালে হারের পর দলকে ‘পুনরুদ্ধার’ করার কৌশল নিয়ে কেউ কেউ কথা বলেন!

প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এবং ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন এবং মাইকেল ভন বলেছেন ভারতের বোলিং কৌশল তাদের জন্য বুমেরাঞ্জ। এবার একই কথা বললেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, পিচের কথা বলতে গিয়ে ভারত নিজেদের জালেই ফেঁসেছে!

নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘আমি মনে করি, ভারত শুরুতেই একটি ব্যাপার মিস করেছে। ভারত হয়তো যে ধরনের পিচে খেলতে চেয়েছে, সেটা তারা নিজেরাই নির্বাচন করেছে। তারা হয়তো কালো মাটির পিচে খেলতে চেয়েছে, যেখানে স্পিনের প্রচুর সাহায্য থাকবে। যাহোক, তাদের শুরুটা হয়তো কিছুটা রক্ষণাত্মক ছিল।’

ভারতের সাবেক এই টেস্ট ওপেনার আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ধরনের উইকেটে খেলব, এটা ভাবাই উচিত হয়নি আমাদের। যে ধরনের উইকেটে খেলা হয়েছে, আগে ব্যাটিং করলে সেটা আপনাকে স্বাধীনতা নিয়ে খেলতে দেবে না। আপনি যদি এভাবে ভাবেন যে শুষ্ক কালো-মাটির পিচ বেছে নেবেন, তাহলে (আগে ব্যাট করলে) আপনি নিজের জালেই ফেঁসে গেলেন।’

নিজেদর দলের সমালোচনা করলেও অস্ট্রেলিয়া প্রশংসা করেছেন আকাশ চোপড়া। তিনি বলেন, ‘শেষ লড়াইয়ে অবশ্য দুটি বিষয় থাকে। প্রথমত, যে দল কম ভুল করবে, তারা নিজেদের ভালো অবস্থানে দেখতে পাবে। তারাই চাপ সামলাতে পারবে। এ দুটি বিষয় সামলাতে পারলে কেউ আপনার জয় আটকাতে পারবে না। অস্ট্রেলিয়া সেটাই দেখিয়েছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...