বিশ্বকাপ হাতছাড়ার পর মুখ খুললেন রোহিত
ভারত তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে মাঠে নামে। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিত শর্মার দল। প্যাট কামিন্সের দল উড়তে থাকা ভারতকে নামিয়েছে। যারা পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এটি তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।
আর ফাইনালে এমন হারের পর দলের ব্যাটারদের দোষারোপ করলেন অধিনায়ক রোহিত। আহমেদাবাদের পিচে আরও ২০ থেকে ৩০ রান করার জন্য তিনি আফসোস করেছেন, 'ফলাফল আমাদের পক্ষে আসেনি। আজ আমরা ভালো খেলতে পারিনি। আমরা সবকিছু চেষ্টা করেছি কিন্তু এটা হতে বোঝানো হয়নি. ২০-৩০ রান বেশি হলে ভালো হতো। রাহুল ও কোহলি ভালো জুটি গড়েছিলেন।
তবে এদিন দুর্দান্ত খেলেছেন দুই অজি ব্যাটার ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশেন। তাদের কৃতিত্ব দিতেও কার্পণ্য করেননি ভারতের অধিনায়ক, ‘আমরা ২৭০-২৮০ রানের দিকে তাকিয়ে ছিলাম কিন্তু আমরা উইকেট হারিয়ে ফেলি। যখন বোর্ডে ২৪০ থাকে, তখন উইকেট নেওয়ার প্রয়োজন থাকে। হেড এবং লাবুশেনকে কৃতিত্ব দিতে হবে। তারা আমাদের সম্পূর্ণরূপে খেলা থেকে ছিটকে দিয়েছে।’
রাতে ব্যাট করতে না পারার কষ্টটাও শোনা গেল রোহিতের কণ্ঠে। তবে একে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ ভারতীয় অধিনায়ক, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু আমি মনে করি রাতে ব্যাট করার জন্য উইকেট কিছুটা ভালো হয়েছিল। তবে এটি অজুহাত হিসাবে দিতে চাই না। আমরা যথেষ্ট রান করিনি। সিমারদের সামনে রেখে, আমরা সেই ৩টি উইকেট নিয়েছিলাম।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
