| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

হাত দিয়ে মুখ ঢাকলেন রোহিত, ড্রেসিংরুমে বিমর্ষ কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৯ ১৯:৩৫:৩৯
হাত দিয়ে মুখ ঢাকলেন রোহিত, ড্রেসিংরুমে বিমর্ষ কোহলি

পুরো বিশ্বকাপে ভারতকে অপ্রতিরোধ্য দেখাচ্ছিল। বিশেষ করে তাদের দুর্বল ব্যাটিং প্রতিপক্ষ দলগুলোর জন্য উদ্বেগের বাড়তি কারণ ছিল। টানা দশটি জয়ের পর ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয় দলটি। নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৪০ রান সংগ্রহ করে তারা।

অস্ট্রেলিয়ার বোলারদের শক্তিতে ভারতের কোনো ব্যাটসম্যানই ইনিংস বাড়াতে পারেননি। অর্ধশতক করার পর আউট হন বিরাট কোহলি। একের পর এক ব্যাটার আসায় ড্রেসিংরুমে ক্যামেরায় ধরা পড়ে কোহলির হতাশ মুখ।

অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে ভারতের শুরুটা খারাপ হয়নি। পরিকল্পনা মতোই আক্রমণাত্মক শুরু করেন রোহিত। কিন্তু অন্যদিকে মাত্র চার রান করে ফিরে যান শুভমান গিল। নেমেও স্বস্তি পেতে পারেননি কোহলি। ট্রাফিস হেডের হাতে দুর্দান্ত ক্যাচে ৪৭ রানে আউট হন রোহিত।

কোহলি এবং রাহুল পরের দিকে নেমে ধীরেসুস্থে খেলতে থাকেন। কোনো রকম ঝুঁকির রাস্তায় হাঁটেননি তারা। একটা সময়ে দীর্ঘক্ষণ ভারতের কোনো বাউন্ডারি হয়নি। সিঙ্গেলে রান নিতে নিতেই অর্ধশতরান করে ফেলেন কোহলি। এরপর প্যাট কামিন্সের একটি শর্ট বল আটকাতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটের ঠিক জায়গায় লাগেনি। বল পিচে পড়ে উইকেট ভেঙে দেয়। আউট হওয়ার পরে বেশ কিছুক্ষণ ক্রিজে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন কোহলি। ভাবতেই পারেননি এভাবে আউট হতে পারেন। অবশেষে কোনোমতে শরীরটাকে টেনে টেনে সাজঘরে নিয়ে যান।

তারপরেই ড্রেসিংরুমের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, হতাশ কোহলি মুখে হাত দিয়ে বসে আছেন। তার চোখ ছিল ছলোছলো। অন্যদিকে, অধিনায়ক রোহিতের মনের অবস্থাও বেশি সুবিধার ছিল না। হাত দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় তাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...