| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আমন্ত্রণ পায়নি ভারতের সাবেক যে বিশ্বকাপজয়ী অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৯ ১৭:২৪:৫৯
ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আমন্ত্রণ পায়নি ভারতের সাবেক যে বিশ্বকাপজয়ী অধিনায়ক

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল রীতিমতো চাঁদের হাট। গ্যালারিতে কারা আছেন তার তালিকা এত লম্বা মনে রাখা কঠিন। বরং কে নেই তা খুঁজে বের করা সহজ। তবে অনুপস্থিতদের তালিকায় এমন একটি নাম রয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের চমকে দেবে নিশ্চিত।

যে মানুষটি ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে তুলে ধরেছেন তিনি রবিবারের ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না।

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মোতেরার গ্যালারি থেকে রোহিতের বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পাননি। কপিল দেবকে আইসিসি বা বিসিসিআই আমন্ত্রণ জানায়নি। এবিপি নিউজের ক্যামেরায় কপিল নিজেই জানিয়েছেন। যাইহোক, কপিল দেব পিতামাতার উদারতা দিয়ে বিসিসিআইয়ের ভুল ঢাকতে চেষ্টা করেছিলেন।

বিশ্বকাপ ফাইনালের আগে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলের শোয়ে হাজির ছিলেন কপিল দেব। তাঁর কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছে। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়।’

কপিল দেব আরও বলেন, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের উপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...