| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজঃ বিশ্বকাপের চরম ব্যর্থতার দায় স্বীকার করল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ১৮:৩৩:৫০
ব্রেকিং নিউজঃ বিশ্বকাপের চরম ব্যর্থতার দায় স্বীকার করল বিসিবি

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই স্বপ্ন ছোঁয়া তো অনেক দূরের কথা তার কাছে যেতে পারেননি সাকিব-লিটনরা। লাল ও সবুজ জার্সিধারীরা টানা ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে। বিশ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল নিয়ে দশটি দলের মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠলেও বিসিবি এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করেছে। অবশেষে বিশ্বকাপ ব্যর্থতার দায় স্বীকার করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শনিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, "আমাদের সবার দায়িত্ব আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে অবশ্যই সবাইকে মেনে নিতে হবে। বোর্ডকে মেনে নিতে হবে, আমার কমিটিকে মেনে নিতে হবে। এটা, আমরা এটা গ্রহণ করেছি।

টুর্নামেন্টে বাংলাদেশ অষ্টম হলেও মাঠের খেলায় সবচেয়ে বাজে প্রদর্শনী দেখিয়েছে টাইগাররা। নেদারল্যান্ডসের সঙ্গেও হেরেছে সাকিবরা। পুরো টুর্নামেন্টেই ব্যর্থ ছিলেন ব্যাটাররা, সেরা পেস অ্যাটাক নিয়েও লড়াই করতে পারেনি তাসকিন-মুস্তাফিজরা। এমনটা মানতে পারেনি বিসিবিও।

জালাল বলেন, ‘আপনারাও জানেন এ ধরণের ফল যে হবে আমরা প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো ট্যুরে খেলবেন তখন একটা লক্ষ্য থাকে। টার্গেট করে সেখানে যেতে হয়। আমাদের টার্গেট ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার যে চেষ্টা থাকে সেটা আমাদের ছিল কিন্তু কী কারণে হয়নি আমরা জানি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...