| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

৩ আসনের মনোনয়ন কিনে রাজনীতির ট্রেনে সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ১৮:১৬:২৯
৩ আসনের মনোনয়ন কিনে রাজনীতির ট্রেনে সাকিব

আগামী বছরের ৫ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম কিনেছেন টাইগারদের বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম কিনেছেন সাকিব। একজন প্রতিনিধি আপনার পক্ষে আবেদনপত্র সংগ্রহ করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন ছিল। তবে রাজনীতির মাঠে তা দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন। এবার সেই লড়াইয়ে দেখা যাবে সাকিবকেও।

গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। এ দিন সকাল সোয়া ১০টায় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

প্রথম দিনে সর্বমোট ১ হাজার ৬৩ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...