| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

তামিমের দলে ফেরা নিয়ে নতুন যে তথ্য দিল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ১৭:৫০:২৫
তামিমের দলে ফেরা নিয়ে নতুন যে তথ্য দিল বিসিবি

বিশ্বকাপ দলে তামিম ইকবালের অনুপস্থিতি ছিল বহুল আলোচিত-সমালোচিত ছিল। তখন ধারণা করা হয়েছিল ঘরের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ থেকেই পাওয়া যাবে দেশের সেরা ওপেনারকে। তবে আসন্ন সিরিজ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তামিম। যদিও এই খবর অনেক আগের। এমনকি তিনি কবে জাতীয় দলে ফিরবেন তাও নিশ্চিত নয় বিসিবিও।

আজ (শনিবার) এ নিয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হয়। এ সময় তামিমের বিষয়ে বলেন, ‘সে বলেছে ২২ নভেম্বর দেশে এসে আমাদের কমিটির সঙ্গে বসবে। তারপর তার সঙ্গে কথা বলে পরবর্তী অবস্থা বুঝতে পারব।’

তামিম কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হয়েও সিরিজ মিস দিতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল বলেন, ‘এজন্য আগে তার সঙ্গে আমাদের বসতে হবে। তার কথা জানতে হবে। সে আমাদের বলেছে এখন ব্যাটে-বলে নেই। আগে সে ফিরে আসুক (দেশে), এরপর তার সঙ্গে আলাপ করলে বোঝা যাবে।’

তামিমের বিশ্বকাপে না খেলার কারণ হচ্ছে, তিনি এখনো সেই চোট কাটিয়ে উঠার প্রক্রিয়ায় রয়েছেন। তবে সেই শর্তেই ঘরের মাঠে কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের দুই ম্যাচ খেলেছেন সাবেক টাইগার অধিনায়ক। অন্য কোনো ইনজুরিতে না পড়লেও বিশ্বকাপে খেলা হয়নি তার। একই সঙ্গে চলতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলছেন না তামিম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...