| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপ ব্যর্থতার কারণ হাথুরুর কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ১৭:৩৫:২৫
বিশ্বকাপ ব্যর্থতার কারণ হাথুরুর কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপে তো পরের কথা টেবিলের শীর্ষ আটে থাকতে রীতিমত লড়তে হবে টাইগারদের। দলের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে নেদারল্যান্ডসের মতো দলের কাছে হারতে হয়েছে সাকিব-লিটনদের। সব মিলিয়ে বলা যায়, ভারত বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপে প্রথম দল হিসাবে প্রথমেই বিদায় নেয় বাংলাদেশ দল। ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর নিউজিল্যান্ড টেস্টের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। তবে তার আগে বিশ্বকাপে এমন বাজে পারফরম্যান্সের কারণ নিয়ে শুরু হয়েছে কাটা-ছেঁড়া। বিশ্বকাপে ব্যর্থতার মূল দায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাঁধে। তার কাছে রিপোর্ট চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৮ নভেম্বর) বিসিবির ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন: "আমরা টিম রিপোর্ট চেয়েছি। আমি প্রধান কোচকে রিপোর্ট দিতে বলেছি। টিম ডিরেক্টর বলেছেন তিনি রিপোর্ট করবেন। এ রিপোর্টগুলো আসলে বিস্তারিত কারণগুলো বোঝা যাবে।’

তিনি বলেন, ‘আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই মেনে নিয়েছি। দল খারাপ করলে আমাদের সবাইকে তা মেনে নিতে হবে। বোর্ডকে নিতে হবে, আমার কমিটিকেও নিতে হবে, এটা তো আমরা স্বীকার করে নিয়েছি।’

টাইগারদের পারফরম্যান্স হতাশ করেছে জালালকে। তিনি বলেন, ‘আপনারাও জানেন এ ধরনের ফল যে হবে তা আমরা মোটেই প্রত্যাশা করিনি। অন্তত যখন কোনো সফরে যাবেন, তখন একটা লক্ষ্য থাকে। লক্ষ্য নিয়ে সেখানে যেতে হয়। আমাদের লক্ষ্য ছিল সেমিফাইনাল। সেমিফাইনাল না হলেও অন্তত চার-পাঁচটা ম্যাচ জেতার চেষ্টা আমাদের ছিল। কিন্তু কী কারণে হয়নি, আমরা জানি না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...