| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ড সিরিজে বড় পরিবর্তন আসছে কোচিং স্টাফে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ১৬:২৬:১৩
নিউজিল্যান্ড সিরিজে বড় পরিবর্তন আসছে কোচিং স্টাফে

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর থেকে। এর আগে বাংলাদেশ দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন করা হবে। কারণ বিশ্বকাপ শেষে অ্যালান ডোনাল্ডসহ আরও কয়েকজন কোচ চলে যাওয়ায় কিছু পদ খালি আছে। তাই কিউই সিরিজে দেখা যাবে এইচপি ইউনিটের কোচদের।

এ প্রসঙ্গে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ (শনিবার) গণমাধ্যমকে বলেন, দল পরিচালনায় একজন থাকবেন। আপনারা জানেন যে কলিমোর আছে, সেও আসবে। ডেভিড হেম্পও আছে। আমাদের যারা হাই-পারফরম্যান্সে কাজ করে বলতে পারি। হয়তো তারা দলে যোগ দেবেন।

এদিকে, বাংলাদেশের স্পিন কোচ পদে বহাল থাকতে আর আগ্রহী নন রঙ্গনা হেরাথ। তবে টাইগারদের সঙ্গে থাকছেন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। তাদের নিয়ে জালাল ইউনুস বলেন, ‘রঙ্গনা হেরাথের সঙ্গে আমাদের ৩০ নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। ৩০ নভেম্বর পর্যন্ত কাজ করে সে চলে যাবে। ফিল্ডিং কোচও আসবে, তার চুক্তি রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।’

জানা গেছে, এইচপিতে পেস বোলিং কোচ হিসেবে কাজ করায় কলিমোরকে দেখা যাবে এই সিরিজে। তিনি মূলত সামলাবেন পেসারদের দায়িত্ব। এছাড়া এইচপিতে প্রধান কোচের দায়িত্বে থাকা হেম্প কাজ করবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ব্যাটিং কোচ হিসেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...