বাংলাদেশ সিরিজের জন্য দলে যে বিশেষ পরিবর্তন আনলো নিউজিল্যান্ড
এক সপ্তাহ আগে, নিউজিল্যান্ড দল বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এবার সেই দলে আবার পরিবর্তন আনলেন কিউইরা। দলের তারকা পেসার ম্যাট হেনরি চোটের কারণে বিশ্বকাপের শেষভাগে খেলতে পারেননি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আবার মাঠে ফিরবেন বলে শোনা যাচ্ছিল।
তবে সর্বশেষ রিপোর্টে জানা গেছে বাংলাদেশের বিপক্ষে খেলছেন না তিনি। তার জায়গায় নিল ওয়াগেনারকে মনোনীত করেছে কিউইরা। নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম উইলস গতকাল এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, তিনি আশা করছেন ওয়াগেনার বাংলাদেশের বিপক্ষে তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।
উইলস বলেন, 'বাংলাদেশ সফরে নেইলের স্কিল এবং অভিজ্ঞতা পাওয়া দারুণ এক ব্যাপার। রেকর্ডই তার হয়ে কথা বলবে এবং আমরা সবাই জানি যে সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে উপমহাদেশের মাটিতে অনেক ম্যাচ খেলেছে এবং আমি জানি সে এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকবে।'এই আসন্ন সফরে কিউইদের নেতৃত্ব দেবেন টিম সাউদি। নিয়মিত লাল বলের স্পিনার আইজাজ প্যাটেলের সঙ্গে বাংলাদেশে আসছেন মিচেল স্যান্টনারও। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর বাংলাদেশে প্রবেশ করবে নিউজিল্যান্ড দল। ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট।
নিউজিল্যান্ড দল- টিম সাউদি (অধিনায়ক), টম ব্লুন্ডেল, ডেভন কনওয়ে, নিল ওয়াগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, আইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
