| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারত জিতলে উদযাপনের কিছু সময় পাবে কিন্তু অস্ট্রেলিয়া তাও পাবে না

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৭ ১৭:১৭:৫৫
ভারত জিতলে উদযাপনের কিছু সময় পাবে কিন্তু অস্ট্রেলিয়া তাও পাবে না

টানা বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সময় পার করছে ভারত। এবার যদি বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা-বিরাট কোহলিরা জয় পায় তবে তা উদ্‌যাপনের জন্য বেশি সময় পাবেন না মাত্র ১ বা ২ দিন সময় পাবেন। আপর দিকে অস্ট্রেলিয়া যদি বিশ্বকাপ জিতে তাহলে প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নাররা তো ট্রফি নিয়ে বাড়িও ফিরতে সময় পাবেন না! বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার মাত্র ৪ দিন পরই এ দুই দলকে আবার মাঠে নেমে হবে।

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্টিত হবে। আর ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বিশাখাপত্তমে, যার মানে বিশ্বকাপের ফাইনাল শেষ করেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য দৌড়াতে হবে দুই দলের খেলোয়াড়দের।

আইসিসি বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালের পর ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বিশ্রামের সুযোগ পাবে না। এমন সময়ে এই সূচির প্রয়োজন কী—এ নিয়ে চলছে আলোচনা। সেই আলোচনার মধ্যেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, এমন আয়োজন লোভের কারণেই।

ভন এমন মন্তব্য করেছেন ‘এক্স’ (সাবেক টুইটার)-এ। সাবেক ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘(বিশ্বকাপের) ৪ দিন পর দুই ফাইনালিস্টের টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়টি আমার কাছে ঠিক লাগছে না।’

ভন এরপর একটি প্রশ্নও তুলেছেন, ‘একটা বিশ্বকাপের পর আমরা কেন খেলোয়াড়দের বিশ্রাম করার সুযোগ দিতে পারছি না? যারা বিশ্বকাপ জিতবে, তাদের কেন ভালো করে উদ্‌যাপন করার জন্য দুই সপ্তাহ সময় দিতে পারি না?’

ভন নিজেই আবার এর উত্তরটা দিয়েছেন। লিখেছেন, ‘এটা পুরোপুরি লোভ আর বাড়াবাড়ি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...