| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি ও টেস্টের জন্য আলাদা অধিনায়কের নাম ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৫ ২২:০৯:২৩
টি-টোয়েন্টি ও টেস্টের জন্য আলাদা অধিনায়কের নাম ঘোষণা করলো পাকিস্তান

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বুধবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান তিনি। বাবরের পদত্যাগের কয়েক ঘণ্টা পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের নেতৃত্ব দেবেন পেসার শাহীন শাহ আফ্রিদি। তবে টেস্ট ক্রিকেটে দলকে নেতৃত্ব দিচ্ছেন শান মাসুদ।

বুধবার রাত ৯টার পর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দলের অধিনায়কের নাম ঘোষণা করে পিসিবি। তবে টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের জন্য অধিনায়কের নাম ঘোষণা করলেও ওয়ানডে সংস্করণের দায়িত্বে কে থাকবেন তা ঘোষণা করেনি দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

নতুন টেস্ট অধিনায়ক মাসুদকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ পর্যন্ত নিযুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১৪ ডিসেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নেতৃত্ব গ্রহণ করবেন মাসুদ।

অন্যদিকে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক শাহিনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। আগামী ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

চলমান ভারত বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স উপহার দিতে না পারার কারণেই অধিনায়কত্ব ছাড়তে হয় বাবরকে। এর আগে এশিয়া কাপের মঞ্চেও চরমভাবে ব্যর্থ হয়েছিল বাবরের দল। তখন থেকেই তোপের মুখে ছিলেন তিনি। তবে নেতৃত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে তিন সংস্করণেই চালিয়ে যাবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...