| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নতুন অর্জনে বিরাট কোহলি, প্রসংশায় আনুশকা শর্মা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৪ ১১:১৬:২৯
নতুন অর্জনে  বিরাট কোহলি, প্রসংশায় আনুশকা শর্মা

সাত বছর পর কোহলির উইকেট! বিশ্বকাপে ফের বোলার বিরাট, গ্যালারিতে চমকে গেলেন আনুশকাও

রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট নেন তিনি। সাত বছর পর উইকেট পেলেন বিরাট। রবিবার তার উইকেট পেলেই ঝাঁপিয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা।

বল হাতে উইকেট নেন বিরাট কোহলি। রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে উইকেট নেন তিনি। সাত বছর পর উইকেট পেলেন বিরাট। রবিবার তার উইকেট পেলেই ঝাঁপিয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। একই সঙ্গে দর্শকদের মধ্যে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় আনুশকা শর্মাকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিংয়ে উইকেট পাননি জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামিরা। মাঝ ওভারে বিরাটের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। এর আগে বাংলাদেশ ম্যাচে হার্দিক পান্ডিয়ার ইনজুরির কারণে তার ওভার শেষ করেন বিরাট। তিন বল করেন তিনি। এই ম্যাচে প্রথম ওভারে সাত রান দেন বিরাট। পরের ওভারে এক রান দিয়ে স্কট এডওয়ার্ডসের উইকেট নেন তিনি। লেগ স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে উইকেটরক্ষক লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন নেদারল্যান্ডসের অধিনায়ক।

বিরাট গ্যালারিতে আনুশকার দিকে তাকিয়ে উইকেট পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন। আনুশকাকেও আনন্দে হাততালি দিতে দেখা যায়। ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীরা দিওয়ালি উদযাপনে যোগ দিতে বেঙ্গালুরুতে এসেছিলেন। রোববার মাঠে নামেন অনেকে। এবার সব ম্যাচেই দেখা যাচ্ছে না আনুশকাকে। এর আগে পাকিস্তান ম্যাচে দেখা গেছে তাকে। কোহলির জন্মদিনেও ইডেনে আসেননি আনুশকা। রবিবার বেঙ্গালুরুর মাঠে তিনি কোহলির উইকেট দেখেছিলেন।

কলকাতায় ১৮৭২ কিমি দূরে বেঙ্গালুরুতে শ্রেয়াসের সেঞ্চুরিওয়ানডে ক্রিকেটে কোহলির আগের উইকেট ছিল ২০১৪ সালে। সেই সময় তিনি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট নেন। শেষবার তিনি ২০১৬ সালে উইকেট নিয়েছিলেন। সেই সময় কোহলি ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট নিয়েছিলেন।

রবিবারের আগে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির আট উইকেট ছিল। ওয়ানডেতে চারটি এবং টি-টোয়েন্টিতে চারটি নিয়েছেন তিনি। রোববার নবম উইকেট নেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...