| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন যে দেশী ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৩ ২১:৫৬:৪২
পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন যে দেশী ক্রিকেটার

এই বিশ্বকাপ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ হওয়ার কথা ছিল মরনে মরকেলের। বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ বাড়াবেন না তিনি। পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন পেসার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই বছরের জুনে শুরু হওয়া ছয় মাসের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব পালন করার কথা ছিল মরকেল, তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করবেন।

তবে বিশ্বকাপে পাকিস্তানের যাত্রা শেষ। এরই মধ্যে দেশে ফিরেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্যান্য দলের মতো মোট ৯টি ম্যাচ খেলেছে পাকিস্তান। দুই ম্যাচ জিতে পাঁচটিতে হেরে মৌসুম শুরু করেছে বাবর আজমের দল।

এমন ব্যর্থতার পর শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফদের গুরু হিসেবে আর দেখা যাচ্ছে না মরকেলকে। চলতি বছরের ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে পাকিস্তান। এই সিরিজের আগেই নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার কথা জানিয়েছে পিসিবি। গুঞ্জন আছে এই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ওমর গুলকে নিয়োগ দেবে বোর্ড।

এদিকে বোলিং কোচ হিসেবে মরকেলের পরবর্তী গন্তব্য কী, সেটা এখনও নিশ্চিত হয়নি। বর্তমানে অবশ্য আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে নিযুক্ত আছেন তিনি। বোলিং কোচ হিসেবে অভিজ্ঞতায় বেশ সমৃদ্ধ মরকেল। সাউথ আফ্রিকার সাবেক এই পেসার এর আগে নামিবিয়ার কোচিং স্টাফে ছিলেন। এ ছাড়া এসএ টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবেও ছিলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...