বাংলাদেশের বিপক্ষে পূর্বনির্ধারিত ম্যাচ খেলতে চায়না নিউজিল্যান্ড
বাংলাদেশে দুই টেস্টের সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ড দলের। কিন্তু দীর্ঘ বিশ্বকাপের পর আরেকটি ম্যাচ খেলে নিজেদের ক্লান্তি বাড়াতে চাইছে না কিউইরা। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট বিসিবিকে প্রস্তুতি ম্যাচ বাতিল করতে বলে। ২৩ ও ২৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল।
বিসিবিও এই প্রস্তাবে সমর্থন দিয়েছে। বিসিবির ক্রিকেট ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক শাহরিয়ার নাফীস এ বিষয়ে কে বলেন, ‘নিউজিল্যান্ড বিশ্বকাপ দীর্ঘ দিন ধরে তাই দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে চান না তারা।
১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের দল ভারতের মুখোমুখি হবে। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে বিশ্বকাপের ফাইনাল। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ২১ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের আগে তিন ম্যাচের সিরিজ খেলে গেছে নিউজিল্যান্ড।
২৮ নভেম্বর সিলেটে শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এ ম্যাচ দিয়ে পাঁচ বছর পর সিলেটে টেস্ট ক্রিকেট ফিরবে। আগামী ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল।
এরই মধ্যে সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে বাংলাদেশও।
২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১০ বছর আগের সিরিজে ড্র হয়েছিল দুটি ম্যাচই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে
